পরীক্ষার দায়িত্বে অবহেলা

গোপালগঞ্জে হল সুপারকে অব্যাহতি, শিক্ষকের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০১৬, ২১:৫৩আপডেট : ০১ মার্চ ২০১৬, ২১:৫৭

গোপালগঞ্জে হল সুপারকে অব্যাহতি, শিক্ষকের কারাদণ্ড গোপালগঞ্জের কাশিয়ানীতে এসএসসি পরীক্ষার হলে দায়িত্বে অবহেলা করার কারণে সহকারী হল সুপার রাতইল নায়েবুন নেছা ইনস্টিউশনের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার হলে অনুপ্রবেশের অপরাধে এক শিক্ষককে তিনদিনের কারাদণ্ড ও ৬ যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার এলাকার এমএ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা গ্রহণ করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মনিরুজ্জামান।
একই সঙ্গে ওই কেন্দ্রে অনুপ্রবেশের দায়ে রিশাদ (২৩), সুজন (২৪), রনি (২২), শেখ রাজু (২০), আরিফ (২১), সজল ও সাব্বির (২১) নামের ৬ যুবককে পাঁচশ টাকা করে জরিমানা করেছেন আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, দায়িত্ব ও কর্তব্য অবহেলার জন্য ওই কেন্দ্রের সহকারী হল সুপারকে অব্যাহতি এবং কেন্দ্রে অনুপ্রবেশের কারণে মুকসুদপুর উপজেলার বোয়ালীয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নোমানকে (৩০) তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি