স্ত্রী হত্যা মামলায় স্বামীর ১০ বছর কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৬, ১৭:১৮আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৭:২৪

আইন-আদালত স্ত্রী হত্যা মামলায় স্বামী আতিফ আমির হককে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ৬ আগস্ট উত্তরা পশ্চিম থানাধীন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপিকা তাসনিম হোসেন তৃণাকে তার স্বামী আতিফ আমির হক তার নিজ  বাসায়  হত্যা করেন। পরবর্তী সময়ে তৃণার  বাবা জাহিদ হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৭ আগস্ট পুলিশ আতিফ আমির হককে গ্রেফতার করে।
ওই  বছরে ২০ নভেম্বর আসামির বিরুদ্ধে ২২ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি আবু আব্দুল্লাহ ভুঞা।
/টিএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি