‘পায়রা বন্দর নির্মাণে ডাচ সরকার আগ্রহী’

শেখ শাহরিয়ার জামান
১১ মার্চ ২০১৬, ১১:৪১আপডেট : ১১ মার্চ ২০১৬, ১১:৪৩

শেখ মোহাম্মদ বেলাল পটুয়াখালীর পায়রাতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে চায় সরকার। এ প্রকল্পে সম্পৃক্ত হতে আগ্রহী নেদারল্যান্ড।
গত নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ড সফরের সময়ে ডাচ প্রধানমন্ত্রী এ প্রকল্পে তাদের আগ্রহের কথা জানান।
নেদারল্যান্ডে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মাদ বেলাল বাংলা ট্রিবিউনকে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাচ আগ্রহকে স্বাগত জানিয়েছেন এবং এ প্রকল্পে তাদের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে ডাচ বিনিয়োগের পরিমাণ প্রায় ৭০০ মিলিয়ন ডলার।ইউনিলিভার, ফিলিপস, অর্গানন, শেল, ভিমপেলকমসহ বিভিন্ন ডাচ কোম্পানি বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখানে কাজ করছে।
এছাড়া তারা পানি শোধনাগার, ড্রেজিং, বন্দর উন্নয়ন, কৃষি, ট্রেক্সটাইল, চামড়া শিল্প, টেলি কমিউনিকেশন, জ্বালানি ইত্যাদি খাতে কাজ করতে আগ্রহী।
গত নভেম্বরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈদেশিক বিনিয়োগ নিয়ে আলোচনা হয় বলে তিনি জানান।
প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য ডাচ পররাষ্ট্র সচিব আগামি মে মাসে ঢাকা সফর করবেন।

রাষ্ট্রদূত জানান, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে মূল আলোচনার বিষয়বস্তু থাকবে দুই দেশের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বর্তমানে কী অবস্থায় আছে এবং সেগুলো কীভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়।

এছাড়া আগামি এপ্রিল মাসে প্রথমবারের মতো নেদারল্যান্ডে বাংলাদেশের একক বাণিজ্য প্রদর্শনী হবে।

‘বাংলাদেশ ও নেদারল্যান্ড ডেল্টা প্ল্যান ২১০০’ বাস্তবায়নের লক্ষ্যে আইনি,প্রাতিষ্ঠানিক ও অর্থায়ন কাঠামো তৈরি করার জন্য একযোগে কাজ করছে বলে রাষ্ট্রদূত জানান।

তিনি বলেন, নেদারল্যান্ড পানি সম্পদ ব্যবস্থাপনা প্রযুক্তিতে অনেক দূর অগ্রসর হয়েছে এবং বাংলাদেশ এখান থেকে উপকৃত হবে।

উভয় সরকার বাংলাদেশে কীভাবে ল্যান্ড রিক্লেমেশন এবং ল্যান্ড অ্যাক্রেশন করা যায়, সেটি নিয়েও আলোচনা করছে বলে রাষ্ট্রদূত জানান।

এপিএইচ/

সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
সাক্ষাৎকারে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানমধ্যপ্রাচ্যের সংকট না কাটলে রফতানি ঘুরে দাঁড়ানো অনিশ্চিত
আমার আত্মার বয়স হাজার কোটি বছর: সূচনা শেলী
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি