উন্নত প্রযুক্তি ছাড়া বীমা খাত জনপ্রিয় হবে না: মনিরুল আলম

গোলাম মওলা
১১ মার্চ ২০১৬, ১৬:০১আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৬:০৮

এম এম মনিরুল আলম বিনিয়োগ পরিস্থিতি ভালো না থাকায় গেল কয়েক বছর ধরে দেশের ব্যবসা-বাণিজ্যে এক ধরনের মন্দভাব বিরাজ করছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংক ও আর্থিক খাতের ওপর। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বীমা খাত। সাধারণ বীমাসহ জীবনবীমা মিলিয়ে অনুমোদিত ৭৮টি বীমা প্রতিষ্ঠানের মধ্যে হাতেগোনা কয়েকটি বাদে বেশিরভাগেরই মুনাফাসহ সব সূচকে অবনতি হয়েছে। এই অবস্থা থেকে বীমা খাতকে এগিয়ে নিতে হলে ‘ক্ষুদ্রবীমা’কে জনপ্রিয় করতে হবে। আর এই ক্ষুদ্রবীমাকে জনপ্রিয় করতে হলে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।এই ক্ষুদ্রবীমা জনপ্রিয় করতে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন বীমা বিশেষজ্ঞ এম এম মনিরুল আলম তপন। তিনি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি তিনি বাংলা ট্রিবিউনের সঙ্গে বীমা খাতের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
বাংলা ট্রিবিউন: বীমা খাতের প্রতি মানুষের নেতিবাচক ধারণা আছে, এটা কেন?
এম এম মনিরুল আলম তপন: অনেক ক্ষেত্রে দেখা যায় যে, গ্রাহক প্রিমিয়ামের টাকা জমা দিতে এসে অফিস খুঁজে পাচ্ছে না। এমনকি যে বীমাকর্মী এতদিন প্রিমিয়ামের টাকা নিয়ে গেছে তাকেও খুঁজে পাচ্ছে না। যেসব কোম্পানি এই ধরনের আচরণ করে তাদের কারণে গ্রামে-গঞ্জে বীমা সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে।তবে বাস্তব কারণেও অনেক কোম্পানির আয় হ্রাস পেয়েছে। আর ওইসব কোম্পানির ব্যয় কমাতে ক্ষুদ্রবীমার অফিস বন্ধসহ কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। এর ফলে বীমা কর্মীরা অন্য পেশায় চলে গেছে। এ কারণেই বীমা খাতের প্রতি মানুষের নেতিবাচক ধারণা সৃাষ্ট হয়েছে।
বাংলা ট্রিবিউন: এ থেকে পরিত্রাণের পথ কী?
এম এম মনিরুল আলম তপন:  এ পরিস্থিতি নিরসনে আমাদের খুব শিগগিরই একটা কিছু করা দরকার। আর সেটা করতে হবে নিয়ন্ত্রক সংস্থা, বীমা কোম্পানি ও অন্যান্য সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে।
বাংলা ট্রিবিউন: সরাসরি প্রিমিয়ামের টাকা বীমা কোম্পানিতে পাঠানোর ব্যবস্থা এখনও নেই। কারণ কী?
এম এম মনিরুল আলম তপন: পার্শ্ববর্তী দেশ ভারত প্রিমিয়াম সংগ্রহে উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে। মাঠকর্মীরা এক ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করছে। যার মাধ্যমে কোম্পানির একাউন্টে সরাসরি প্রিমিয়াম জমা হচ্ছে। অন্যদিকে গ্রাহকরা তাদের প্রিমিয়াম জমার রশিদ তাৎক্ষণিকভাবে পেয়ে যাচ্ছে। বাংলাদেশের বীমা খাতেও উন্নত প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে।

বাংলা ট্রিবিউন: প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে কী নিয়ম?

এম এম মনিরুল আলম তপন: আমরা গার্ডিয়ান লাইফে এরইমধ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছি। গ্রাহক তার প্রিমিয়ামের টাকা শুরু থেকেই নিজেই জমা দিচ্ছেন অনলাইন ব্যাংক হিসাবে এবং বিকাশ-এর মাধ্যমে। এর ফলে গ্রাহক নিজে টাকা জমা দিলেও কর্মীরা মাস শেষে তার কমিশনের টাকা ঠিকই পাচ্ছেন। এ ব্যবস্থাটিতে গ্রাহকের টাকার আত্মাসাতের কোনও সুযোগ নেই। আমরা এই পদ্ধতিতে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি, প্রিমিয়াম সংগ্রহের এই পদ্ধতিতে দ্রুততম সময়ে গ্রাহকদের মাঝে জীবনবীমার প্রতি সাধারণ মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গী দূর করতে সহায়ক হবে।

বাংলা ট্রিবিউন: কোন দেশ প্রথম ক্ষুদ্রবীমা চালু করে?

এম এম মনিরুল আলম তপন: বাংলাদেশেই প্রথম ক্ষুদ্রবীমা চালু করা হয়। বিশ্বব্যাপী এখন যে ক্ষুদ্রবীমার জোয়ার দেখা যাচ্ছে তা মূলত বাংলাদেশের কনসেপ্ট থেকেই নেওয়া।

বাংলা ট্রিবিউন: এই ক্ষুদ্রবীমার প্রবক্তা কে?

এম এম মনিরুল আলম তপন: ডেল্টা লাইফের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও একচ্যুয়ারি সাফাত আহমেদ চৌধুরী ক্ষুদ্রবীমার প্রবক্তা। তার কাছেই আমরা ক্ষুদ্রবীমার কাজ শিখেছি।

বাংলা ট্রিবিউন:  ক্ষুদ্রবীমা এখনও বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে না কেন?

এম এম মনিরুল আলম তপন: প্রিমিয়াম সংগ্রহে বিভিন্ন ধরনের চ্যানেল ব্যবহারের মাধ্যমে অন্যান্য দেশ ক্ষুদ্রবীমাকে যেভাবে জনপ্রিয় করে তুলতে সক্ষম হয়েছে আমাদেরও সেদিকে দৃষ্টি দিতে হবে।

বাংলা ট্রিবিউন: ক্ষুদ্রবীমাকে আরও জনপ্রিয় করতে হলে কী করতে হবে?

এম এম মনিরুল আলম তপন: ক্ষুদ্রবীমাকে শুধু সেবামূলক মনে করার কোনও কারণ নেই। অলাভজনক মনে করারও কোনও কারণ নেই। সঠিকভাবে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গ্রাহকের মাঝে আস্থা সৃষ্টি করতে পারলে কম খরচে প্রতিটি গ্রামে হাজার হাজার পলিসি করা সম্ভব।

বাংলা ট্রিবিউন: কী করলে এই ক্ষুদ্রবীমা লাভজনক হবে?

এম এম মনিরুল আলম তপন: ক্ষুদ্রবীমা লাভজনক হতে পারে। যদি গ্রাহক সহজেই প্রিমিয়ামের টাকা সরাসরি কোম্পানিতে জমা দিতে পারে। এ কারণে গ্রাহক যাতে সরাসরি কোম্পানিতে প্রিমিয়ামের টাকা জমা দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। অন্যন্য ক্ষেত্রে মাঠকর্মীরা গ্রাহকের বাড়ি বাড়ি ঘুরে প্রিমিয়াম কালেকশন করে স্থানীয় অফিসের মাধ্যমে প্রাপ্তির রসিদ ইস্যু করা এবং ব্যাংকে সেই প্রিমিয়াম জমা করার কারণে খরচ বাড়ছে।

বাংলা ট্রিবিউন: ক্ষুদ্রবীমায় সেবা বৃদ্ধির ব্যাপারে আপনার পরামর্শ কী?

এম এম মনিরুল আলম তপন: ক্ষুদ্রবীমায় প্রিমিয়াম সংগ্রহে আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে। এতে যেমন খরচ কমে যাবে তেমনি গ্রাহকের আস্থাও বাড়বে। সেইসঙ্গে বাড়বে গ্রাহক সংখ্যা। এর ফলে ক্ষুদ্রবীমা জনপ্রিয় ও লাভজনক হয়ে উঠবে। এক্ষেত্রে ক্ষুদ্রবীমার উন্নয়নের স্বার্থে উন্নত টেকনোলজি ও বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেল ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশ কীভাবে ক্ষুদ্রবীমার প্রসার ও উন্নতি সাধন করেছে এ বিষয়ে বিশদভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করতে হবে এবং  আমাদের ক্ষুদ্রবীমার ইতিহাসটা উপলব্ধি করতে হবে।

বাংলা ট্রিবিউন: বীমা খাতে মোবাইল ব্যাংকিং কোনওভাবে কাজে লাগছে কিনা?

এম এম মনিরুল আলম তপন: মোবাইল কোম্পানিগুলো যে বীমা সুবিধা দিচ্ছে তা থেকে বছরে গড়ে প্রিমিয়াম অর্জিত হচ্ছে প্রায় ১৫ কোটি টাকা। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বীমাগ্রাহকদের পরিবারের মাঝে ৭২ ঘণ্টার মধ্যে দাবি পরিশোধ করা হচ্ছে। এই মোবাইল ব্যবহারকারীদের বীমা সুবিধার আওতায় আনার বিষয়টি ক্ষুদ্রবীমারই একটি বিকল্প ধারণা।

/এএইচ/আপ- এপিএইচ

সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
সাক্ষাৎকারে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানমধ্যপ্রাচ্যের সংকট না কাটলে রফতানি ঘুরে দাঁড়ানো অনিশ্চিত
আমার আত্মার বয়স হাজার কোটি বছর: সূচনা শেলী
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি