এবার পাঠদান বন্ধ করে ধর্মঘটে যাচ্ছেন আইসিটি শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৬, ১৮:২০আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৮:২৬

কম্পিউটার ক্লাসরুম এমপিও ভুক্তির দাবিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষকরা এবার ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে আগামিকাল রবিবার থেকে তারা এ কর্মসূচি পালন করবেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ ধর্মঘট চলবে বলে বাংলা ট্রিবিউনকে মোবাইল ফোনে জানিয়েছেন আইসিটি শিক্ষক সংগঠনের সভাপতি আশিকুজ্জামান।
তিনি বলেন, ‘‘স্কুল শিক্ষার্থীদের কম্পিউটার ও আইসিটিতে পরিপূর্ণ জ্ঞান দিতে হলে শিক্ষকদের ক্লাসে শতভাগ মনযোগী হতে হয়। কিন্তু পেটে ক্ষুধা রেখে ও সংসারের অন্ন বস্ত্রের সংস্থান নিশ্চিত না করে আমাদের তা করা সম্ভব নয়’।
তিনি আরও বলেন, ‘‘সরকার কম্পিউটার শিক্ষকদের বেতন ভাতা না দিয়ে ডিজিটাল বাংলাদেশ করতে চায়। এটা কি আদৌ সম্ভব? ২০১১ সালের ১৩ নভেম্বর এক পরিপত্রের মাধ্যমে আইসিটি শিক্ষকদের এমপিও স্থগিত করা হয়। এরপর এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা দ্রুত সিদ্ধান্ত চাই’।
তিনি তাদের দাবির কথা উল্লেখ করে বলেন, ‘আমরা যখন থেকে এ পেশায় এসেছি ঠিক তখন থেকেই আমাদের এমপিও দিতে হবে। আর মার্চ থেকেই এমপিও দেওয়া শুরু করতে হবে।’
এর আগে গত ৬ মার্চ এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সরকারকে হুঁশিয়ারী দেন। ওই সম্মেলনে শিক্ষক নেতারা বলেছিলেন, ১২ মার্চের মধ্যে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত না করা হলে পাঠদান বন্ধ করে কর্মসূচিতে যাবেন।
/আরএআর/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি