চকবাজারে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৬, ১৪:৩৪আপডেট : ১৬ মার্চ ২০১৬, ০৮:৪১

ঝুলন্ত-লাশ রাজধানীর চকবাজার থানাধীন বকশিবাজার এলাকায় এক গৃহবধূর (২১) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গেছে, বকশিবাজারের ৩ নম্বর রোডের করিম টাওয়ারের ১০ তলায় নাসিমাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার স্বামী আলী হোসেন তাদের মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। আলী হোসেন ওই ভবনেরই ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি জানান, স্কুল থেকে এসে বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে নিয়ে ঢামেকে আসেন। বেলা সাড়ে ১২টার দিকে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক নাসিমাকে মৃত ঘোষণা করেন।
তবে নাসিমার বোন রেশমা জানান, আলী হোসেন প্রায়ই নাসিমার ওপর নির্যাতন চালাতেন। নাসিমাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দিতেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই (এবি) মো. জুলহাস উদ্দিন জানান, আলী হোসেনকে আটকে রাখা হয়েছে। নাসিমার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি