শাহজালালে কোটি টাকা মূল্যের মেমোরি কার্ড উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৬, ১৪:৪৩আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২০:৪৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি টাকা মূল্যের প্রায় ২২ হাজার ৪০০ পিস সিকিউরিটি ডিজিটাল ( এসডি) মোবাইল মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ( ডিজি) ড. মঈনুল খান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কুরিয়ার (ডেলিভারি) শাখায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।

মঈনুল খান জানান, বিদেশ থেকে এনট্রন এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজধানীর মোতালেব প্লাজা প্রাইড ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এসডি মোবাইল মেমোরি কার্ড এর চালানটি ঢাকায় নিয়ে আসে।

দুটি বাক্সের ভেতর থেকে ২২ হাজার ৪শ পিস ( এসডি) মোবাইল মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি