রাজধানীতে এক অস্ত্র ও পাঁচ মাদক ব্যবসায়ী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৬, ১১:০১আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১১:০১

গ্রেফতার রাজধানীর যাত্রাবাড়ী ও গাবতলীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ী ও পাঁচ মাদক ব্যবসায়ীসহ ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, ট্রাক ও প্রাইভেটকার ভর্তি ফেনডিসিল উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রাবাড়ী থেকে আবুল খায়ের নামে এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গাবতলী ও আমিনবাজার এলাকায় আরেক অভিযানে ১৪শ’ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এসময় পাঁচজনকে আটক করা হয়েছে। আটকৃতদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিসি (ডিবি দক্ষিণ)।
এছাড়াও পৃথক আরও এক অভিযানে ৩৫ হাজার ইয়াবাসহ আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি।
/এআরআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি