বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি

এফবিআইয়ের সঙ্গে বৈঠক করবে সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৬, ১৯:১৯আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২১:৪৯

বাংলাদেশ সিআইডি-এফবিআই ব্যাংকের  রিজার্ভ অর্থ চুরির ঘটনা তদন্তে আসছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই। শুক্রবার দুপুরে এফবিআই’র বাংলাদেশ কার্যালয়ের প্রধান কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা বৈঠক করবেন। আগামী রবিবারের আগেই এফবিআই’র আরও কয়েকজন প্রতিনিধি ঢাকায় এসে পৌঁছবেন বলে জানা গেছে।
এদিকে, বৃহস্পতিবার দিনভর বাংলাদেশ ব্যাংকে অনুসন্ধান চালিয়েছে সিআইডি। বেশ কিছু আলামত জব্দ করে বিকেলে সিআইডি’র কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংক  থেকে বেরিয়ে যান।
তদন্তে সংশ্লিষ্ট সিআইডি’র কর্মকর্তারা জানান, তারা আগেই বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের জানিয়ে দেন বৃহস্পতিবার ছুটির দিনেও তারা তদন্ত কাজ চালাবেন। পরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা  ব্যাংকে গিয়ে সিআইডিকে জানালে তারা বাংলাদেশ ব্যাংকে গিয়ে বিভিন্ন তথ্য অনুসন্ধান ও আলামত জব্দ করেন।

দিনভর তদন্ত কার্যক্রম শেষে বাংলাদেশ ব্যাংক থেকে বের হয়ে সিআইডি’র ডিআইজি সাইফুল আলম সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো’র (এফবিআই) বাংলাদেশ কার্যালয়ের প্রধান কর্মকর্তার সঙ্গে কাল শুক্রবার তারা বৈঠক করবেন। এছাড়া, ইন্টারপোলের সঙ্গেও আলোচনা করবেন তারা।

বৃহস্পতিবার কী কী আলামত ও তথ্য সংগ্রহ করেছে সিআইডি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি সাইফুল আলম বলেন, ফরেন এক্সচেঞ্জ ও সিকিউরিটি সার্ভিল্যান্স ইকুইপমেন্ট জব্দ করা হয়েছে। সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি