অদৃশ্য আতঙ্কে জোহার স্বজনরা

জামাল উদ্দিন
২০ মার্চ ২০১৬, ০১:৩৪আপডেট : ২০ মার্চ ২০১৬, ০৪:১৭

অদৃশ্য এক আতঙ্ক ঘিরে ধরেছে তানভীর হাসান জোহা স্বজনদের। নিখোঁজ হওয়ার পর তার স্বজনরা সাধারণ ডায়েরি (জিডি) করতে কয়েকটি থানায় ঘোরাঘুরি করেও ব্যর্থ হওয়ার পর তারা আর থানায় যাননি।জোহার নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে শনিবার ভাষানটেক থানায় যাওয়ার কথা থাকলেও তারা যাননি। কেন যাননি তারা—এ বিষয়েও অজানা আতঙ্কে মুখ খুলতে চাননি কেউ।কেবল বলেছেন,‘আরও দুই-এক দিন দেখি’।
তানভির হাসান জোহার স্ত্রী ডা.কামরুন নাহার চৌধুরী শুধু সবার দোয়া চেয়েছেন। জোহা দেশের জন্য কাজ করেছেন। তার স্বামী যেন জীবিত ও সুস্থ অবস্থায় ঘরে ফিরে আসতে পারেন,সেজন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি। জোহার নিখোঁজের এত ঘণ্টা পরও তার কোনও সন্ধান না পাওয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনও সহযোগিতা না পেয়ে অনেকটাই হতাশ হয়ে পড়েছেন তারা। জোহার বৃদ্ধা মা মাকসুদা হাসান শয্যাশায়ী হয়ে পড়েছেন। কারও সঙ্গেই তিনি কথা বলতে রাজি হচ্ছেন না।
শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইজিপি এ কে এম শহীদুল হকের কাছে জোহার বিষয়ে জানতে চান উপস্থিত সাংবাদিকরা।এ সময় আইজিপি বলেন, তথ্যপ্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা নিখোঁজের কোনও তথ্য তাদের কাছে নেই। তবে, জোহার পরিবার পুলিশের কাছে সহযোগিতা চাইলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
পুলিশ প্রধানের আশ্বাসের পরও থানায় কেন যাচ্ছেন না—জানতে চাইলে জোহার চাচা মাহবুবুল আলম বাংলা ট্রিবিউনকে কিছু বলতে গিয়েও শেষ পর্যন্ত না যাওয়ার কোনও কারণ ব্যাখ্যা করেননি। তিনি বলেন,তারা আরও কিছু সময় নিতে চান। বুঝে-শুনেই তারা থানায় যাবেন। এখন তারা শুধু জিডি করবেন, নাকি মামলা করবেন—এ নিয়ে ভাবছেন তারা।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেছিলেন,জোহার কোনও তথ্য তার কাছে নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে থাকলে তাকে আদালতে সোপর্দ করা হবে। র‌্যাব ও মহানগর পুলিশের কর্মকর্তারাও বলেছেন,তারাও জোহার খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু জোহার অবস্থান সম্পর্কে তারা কিছু জানেন না।

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি