এসআই রতন কুমারকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৬, ১৩:৩৫আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৩:৩৫

এসআই রতনরাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমারের জামিন আবেদন নামঞ্জুর, একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেহ উদ্দিন আহম্মেদ এই আদেশ দেন।
এর আগে আসামি রতন কুমার হাওলাদার তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিনের আবেদনে বলা হয়- ‘আমরা উভয়েই
আপস-মীমাংসা করেছি। তাই আমাদের এ মামলায় জামিন দেওয়া হোক।’
অপরদিকে মামলার বাদী আদালতে বলেন, ‘আসামিকে (রতন কুমার হাওলাদার) জামিন দেওয়া হলে আমার কোনও আপত্তি নেই।’

গত ১৬ ফেব্রুয়ারি অভিযোগপত্র আমলে নিয়ে এসআই রতন কুমার হাওলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগে শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পেয়েছে উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান।

/টিএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি