২৪ মার্চ থেকে জাবিতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘স্বাধীনতা বইমেলা’

জাবি প্রতিনিধি
২১ মার্চ ২০১৬, ০৪:১০আপডেট : ২১ মার্চ ২০১৬, ০৪:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের বাংলা সংসদের আয়োজনে ২৪ মার্চ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘স্বাধীনতা বইমেলা-১৬’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। রবিবার দুপুরে বাংলা বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা এই তথ্য জানান ।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বইমেলার আহ্বায়ক ড. তারেক রেজা বলেন,  বাংলা সংসদের আয়োজনে তৃতীয়বারের মতো এ বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বইমেলায় বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, বিশ্বসাহিত্য ভবন, ইউপিএল, প্রথমা, কথাপ্রকাশ, রকমারি.কম, শ্রাবণসহ ৪০টির মতো প্রকাশনা সংস্থা অংশ নেবে।
ড. তারেক রেজা  আরও জানান, ২৭ থেকে ৩০ মার্চ বাংলা বিভাগের ২২০ নম্বর কক্ষে ‘শিল্প-সাহিত্য-সংস্কৃতি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের কিছু গবেষণা প্রতিষ্ঠান, সংগঠন, প্রকাশনা সংস্থা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এতে অংশ নেবেন।
২৪ মার্চ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আনিসুজ্জামান বইমেলার উদ্বোধন করবেন। এসময় বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রকাশিত বই নিয়ে একটি প্রকাশনা উৎসবও হবে।

এছাড়া, বইমেলার সময় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের সাংস্কৃতিক দল, সিলেটের শাহ আবদুল করীম পরিষদ, নকশীকাঁথা ব্যান্ডসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক আবু দায়েন, অধ্যাপক ড. খালেদ হোসাইন ও সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম।

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি