১৫ লাখ টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ১৭:৫৯আপডেট : ২১ মার্চ ২০১৬, ২০:০৬

ভেজাল ওষুধ ঢাকার হাতিরপুলে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার ওষুধ জব্দ করেছে র‌্যাব ২ এর সদস্যরা। আমদানি ও বিক্রির জন্য মজুদ রাখা, প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্ট না রেখে অদক্ষ লোকের মাধ্যমে ওষুধ বিক্রি করা, উৎপাদনের লাইসেন্স ছাড়া রি-প্যাকিং করার অপরাধে মোট ১১ জনকে আটক করা হয়েছে। তাদের প্রায় ১১ লাখ টাকার জরিমানাও করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) বেলা ১১টা থেকে তিনটা নাগাদ হাতিরপুলে এই অভিযান চালানো হয়।  হেইল অ্যান্ড হার্টি মেডিসিন লিমিটেড, মিক্স মেডিক্যাল ও ডক্টর্স ফার্মাতে অভিযান চালায় র‌্যাব-২। র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো ইয়াছির আরাফাত এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলালউদ্দিন। সঙ্গে ছিলেন, ঔষধ প্রশাসন অধিদফতরের প্রতিনিধি সৈকত কুমার কর, নাঈম গোলজার এবং বিএসটিআইয়ের প্রতিনিধি সেকান্দার মাহমুদ।
অভিযানে ঔষধ প্রশাসন অধিদফতরের লাইসেন্স ছাড়া কোম্পানি পরিচালনা করা, ঔষধ প্রশাসন অধিদফতরের লাইসেন্স ছাড়া আট ধরনের ঔষধ ((১) Ovacid (২)Tehertiomen (৩) U-gyanetone (৪) Lactogin (৫) Jointsce (৬) Jointsce Cream (৭) Oligocare Tab. (৮) Ovacareforce Tab) এবং ১৫ লাখ টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলালউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, এসব অপরাধের কারণে মিক্স মেডিক্যাল এর চারজনকে ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্টের ১৮ ও ২৭ ধারা অনুযায়ী চার লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে ডক্টর্স ফার্মাকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে কারাদণ্ড করা হয়েছে। হেল অ্যান্ড হার্টি মেডিসিন লিমিটেডকে ‌পাঁচ লাখ  টাকা জরিমানা এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

/জেএ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি