জোহা নিখোঁজে হিউম্যান রাইটস ফোরামের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৬, ১৭:৫০আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৮:১০

এইচআরএফবি_জোহা তথ্যপ্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ১৯টি মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। অপহৃত তানভীর হাসান জোহাকে অবিলম্বে উদ্ধার করে অপহরণের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছে মানবাধিকার ফোরামটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার ফোরামটি জানায়, রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে গত ১৬ মার্চ রাতে তানভীর হাসান জোহা সিএনজিচালিত অটোরিকশায় এক বন্ধুর সঙ্গে বাসায় ফেরার পথে দুটি মাইক্রোবাস তাদের অটোরিকশাটি থামায়। পরে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দুজনের চোখ বেঁধে আলাদা গাড়িতে তুলে নেয়। এরপর জোহার বন্ধুটিকে কিছুদূরে নামিয়ে দেয়। জোহার স্বজনদের অভিযোগ, অপহরণের বিষয়টি জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য রাতেই কলাবাগান ও পরেরদিন সকালে কাফরুল ও ভাষানটেক থানায় যান তারা। তবে জিডি গ্রহণ করেনি পুলিশ এমনকি জোহার নিখোঁজের কোনও তথ্যও তাদের কাছে নেই।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে তানভীর হাসান নিজেকে সরকারের তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি  বিভাগের  ‘সাইবার  নিরাপত্তা  বিশেষজ্ঞ’  হিসেবে  পরিচয়  দিয়ে  গণমাধ্যমে  মতামত দিয়েছিলেন। পরবর্তী সময়ে ওই বিভাগ থেকে জানানো হয়- তার সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কোনও সম্পর্ক নেই।

গণমাধ্যম সূত্রে জানা যায়, তানভীর হাসান জোহা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিভিন্ন সময়ে কাজ করেছেন এবং একাধিক নথিতে-এর প্রমাণ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জোহার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করতে গেলে যেভাবে তাদের এক থানা থেকে অন্য থানায় ফেরত পাঠানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তরফ থেকে দেওয়া পরস্পরবিরোধী বক্তব্য গভীর উদ্বেগের বিষয়। নিখোঁজ বা অপহৃত হওয়া যেকোনও ব্যক্তিকে খুঁজে বের করার সাংবিধানিক দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের। আমরা তানভীর হাসানের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন। তার স্বজনদের নিদারুন মানসিক যন্ত্রণার এই সময়ে আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাই এবং জোহার সন্ধানে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য জোর দাবি জানাই। পাশাপাশি এ ঘটনার দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

/জেইউ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি