কদমতলীতে যুবককে জবাই করে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ১৭:৪৬আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৭:৫৭

- রাজধানীর কদমতলীতে ধনিয়ার পাটেরবাগ এলাকার একটি বাসা থেকে স্বাধীন(১৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই এলাকার ৭৯৮/২-নং বাসার নিচতলায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন এই এসএসসি পরীক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজেং।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল ১০টার সময় স্বাধীনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার সময় তার বাবা-মা দুজনেই বাড়ির বাইরে ছিলেন।
তিনি বলেন, প্রতিবেশীরা ধস্তাধস্তির শব্দ শুনে ভেতরে ঢুকে স্বাধীনের গলাকাটা লাশ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে এবং এসময় একটি রক্তমাখা বটি উদ্ধার করা হয়।
/এআরআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি