দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন: ভোট পড়েছে ৭৬ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৬, ১৯:২২আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৯:২৮

ইউপি নির্বাচন ২০১৬ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গড়ে প্রায় ৭৬ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে নৌকায় পড়েছে ৫৪ শতাংশ, ধানের শীষে ২০ শতাংশ ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ২৮ শতাংশ ভোট।  এর আগে প্রথমধাপে গড়ে ৭৪ শতাংশ ভোট পড়েছিল। মাঠ পর্যায় থেকে নির্বাচন কমিশনে আসা প্রাথমিক ফল পর্যালোচনা করে এ সব তথ্য পাওয়া গেছে।
মাঠ কর্মকর্তারা বিশেষ সফটওয়ারের মাধ্যমে ইসির নেটওয়ার্কে ভোটের ফল পাঠাচ্ছেন।
বিকাল ৫টা পর্যন্ত ৫৫১ ইউপির চেয়ারম্যান পদের পূর্ণাঙ্গ ফল পেয়েছে ইসি। এর বাইরে ৩৩ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একক প্রার্থীরা। বাকি যেসব ইউপির আংশিক তথ্য এসেছে, এর মধ্যে ৩৩টি কেন্দ্রের ভোট বন্ধ থাকায় তা পর্যালোচনা করে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
ইসির যুগ্মসচিব জেসমিন টুলি বাংলা ট্রিবিউনকে জানান, আমরা মাঠ পর্যায়ের তথ্য একীভূত করছি। বেশিরভাগ ইউপির ফল আমরা হাতে পয়েছি। তবে এগুলো একীভুত করতে আমাদের শনিবার পর্যন্ত সময় লেগে যাবে।

দ্বিতীয় ধাপের প্রাথমিক ফল পাওয়া ৫৮৪টির মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীতরা জিতেছেন ৪০৫টি ও বিএনপি জিতেছে জিতেছে ৫৮টিতে। এছাড়া, জাতীয় পার্টির তিন জন, জেপি’র দুজন ও ১০৫ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এর আগে প্রথম ধাপের ৭১২টির মধ্যে আওয়ামী লীগ ৫৪০টি, বিএনপি ৪৭টি ও স্বতন্ত্র প্রার্থীরা ১০৩টিতে জয়ী হন।

দ্বিতীয় ধাপে ইউপির ৯৬ লাখ ৪৩ হাজার ৬৮২ ভোটারের মধ্যে ৭৩ লাখ ৪১ হাজার ৮৯৬ ভোট পড়েছে। এ হিসাবে গড়ে ৭৬ দশমিক ১৩ শতাংশ ভোট পড়েছে দ্বিতীয় ধাপের ভোটে। এরমধ্যে বৈধ ভোট রয়েছে ৭১ লাখ ৯১ হাজার ৫৯৫ টি ও বাতিল ভোট রয়েছে ১ লাখ ৫০ হাজার ৩০১টি।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি