উত্তরায় সড়ক দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তা নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৬, ১২:২২আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১২:২২

সড়ক দুর্ঘটনা রাজধানীর উত্তরায় বাসচাপায় হাবিবুর রহমান নামে র‌্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার ভোরে উত্তরার জসিম উদ্দিন রোডে তিনি দুর্ঘটনার শিকার হন।
র‌্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, র‌্যাবের সদর দফতরে ইন্টেলিজেন্স উইংয়ে কর্মরত ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ভোর সাড়ে ৫টার দিকে জসিম উদ্দিন রোডে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
উত্তরা পূর্ব থানার ওসি আবু বকর মিয়া জানান, দুর্ঘটনার পর র‌্যাব কর্মকর্তা হাবিবুর রহমানকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে সিএমএইচ এ নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওসি আরও জানান, কর্মস্থল থেকে তিনি টাঙ্গাইলের বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

/জেইউ/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি