ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ

চেম্বার বিচারপতির কাছে রাষ্ট্রপক্ষের আপিল, শুনানি ৭ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ১৭:৪৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৭:৪৭

ভাড়াটিয়ার তথ্য রাজধানীর ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের বিষয়ে হাইকোর্টের দেওয়া রুলের বিপরীতে চেম্বার বিচারপতির কাছে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
রবিবার চেম্বার বিচারপতির কাছে আবেদনটি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
পরে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার বিচারপতি। আগামী ৭ এপ্রিল এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া।
গত ২৭ মার্চ ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ সংক্রান্ত ডিএমপি বিধি ২০০৬ এর ৪ ধারাটি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত। বিচারপতি দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ জনগণের তথ্য সংগ্রহের বিরুদ্ধে এক সপ্তাহের রুল জারি করেন।
রুলে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারকে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।
গত ৩ মার্চ রাজধানীর বাড়ি মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

/ইউআই/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি