জাবিতে ডিন নির্বাচন ৩০ এপ্রিল

জাবি প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৬, ০৩:৫০আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ০৩:৫১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চারটি অনুষদের ডিন নির্বাচন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক  আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদের ডিন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিক্ষকরা।
নির্বাচন পরিচালনার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবু বকর সিদ্দিককে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন বলে আদেশে বলা হয়েছে।
এর আগে সোমবার বেলা  ১২ টার দিকে মেয়াদ-উত্তীর্ণ সিন্ডিকেট, সিনেটে শিক্ষক প্রতিনিধি, ডিন ও অর্থ কমিটির নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে দেখা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে দীর্ঘ বৈঠক শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ডিন নির্বাচনের তারিখ ঘোষণা করে অফিস আদেশ জারির নির্দেশ দেন।

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি