বেসিক ব্যাংকের জিএম জয়নাল কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ২০:৩৮আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২০:৪১

কারাগার ঋণ জালিয়াতির মামলায়  রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদিনকে গ্রেফতার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন জানালে ওই আবেদন বিষয়ে কোনও আদেশ না দিয়েই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে জানান, পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুদকের একটি দল মঙ্গলবার দুপুরে সেনা কল্যাণ ভবনের সামনে থেকে বেসিক ব্যাংকের জিএম জয়নাল আবেদিনকে গ্রেফতার করে। এ নিয়ে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।
বেসিক ব্যাংক থেকে ঋণের নামে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা হাতিয়ে নেয় প্রভাবশালী চক্র। এ ঘটনায় গত বছরের ২২, ২৩, ২৪ ও ২৭ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুদক। এসব মামলায় ব্যাংকার ও ঋণগৃহণকারী প্রতিষ্ঠানের মালিকসহ ১২০ জনকে আসামি করা হয়। এরমধ্যে ব্যাংক কর্মকর্তা রয়েছেন ২৭ জন।
এর আগে ব্যাংকের ডিএমডি মো. ফজলুস সোবহান ও মো. সেলিম এবং ডিজিএম শিপার আহমেদকে গ্রেফতার করে দুদক। এরপর গত ২৭ মার্চ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বেসিক ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারী, ব্যাবসায়ী সৈয়দ হাসিবুল গনি, আকবর হোসেন ও ফয়েজুন্নবী চৌধুরীকে গ্রেফতার করে দুদক।

/জেইউ/ এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি