অস্ত্রোপচারের পর যেমন দেখাচ্ছে ‘ট্রি ম্যানের’ হাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৬, ০১:১২আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ০১:১৫

অস্ত্রোপচারের পর আবুল বাজানদারের হাত ‘ট্রি ম্যান’ খ্যাত আবুল বাজানদারের দুই হাতে অস্ত্রোপচারের পর  তা দেখতে কেমন হয়েছে তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। যারা সার্বক্ষণিক আবুল বাজানদারকে নিয়ে প্রতিবেদন করেছেন এবং যারা সেই প্রতিবেদন পড়েছেন সবার মনে এক প্রশ্ন, অস্ত্রোপচারের পর কেমন হয়েছে তার হাত দু’টি?
অবশেষে সেই কৌতূহলের শেষ হতে চলেছে। হাতে গজানো শেকড় অপারেশনের পর একদম স্বাভাবিক দু’টি হাতে ফিরে পেয়েছেন আবুল বাজানদার। চিকিৎসকরা জানিয়েছেন, আরও  কয়েকটি অস্ত্রোপচার ও থেরাপি দেওয়া হলে বাকিটাও ঠিক হয়ে যাবে।  
আবুলের দুই হাতের এই ছবিটি মঙ্গলবার চিকিৎসকরা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা মেডিক্যাল কলেজ ( ঢামেক) হাসপাতালে আসা উপলক্ষে চিকিৎসকদের এক পোস্টারে ছবিটি ব্যবহার করা হয়েছে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি আবুল বাজানদারের ডান হাতে ও ১৯ মার্চ বাম হাতে  অস্ত্রোপচার করা হয়।
ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও ডা. আবুল কালামের নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তার অস্ত্রোপচার করেন।
প্রাথমিকভাবে আবুল বাজানদারের রোগটিকে ‘ইপিডার্মোডিসপ্লাসিয়া ভ্যারুসিফরমিস’ বলে ধারণা করা হচ্ছে। এটি ত্বকের একটি অসুখ এবং এটি হয় সাধারণত ভাইরাস থেকে। গত দশ বছর ধরে বিরল ‘ট্রি ম্যান সিনড্রোম’ রোগে ভুগছেন এই যুবক।
গত ৩০ জানুয়ারি খুলনা থেকে এসে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন আবুল বাজানদার।  বিরল রোগ ইপিডার্মোডিসপ্লাসিয়া ভ্যারুসিফরমিসে আক্রান্ত বাংলাদেশের আবুল বাজানদার বিশ্বের এ ধরনের তৃতীয় রোগী।
আবুল বাজানদার জানিয়েছেন, তিনি এখন তার দুই হাতে শক্তি পাচ্ছেন। তবে শেকড় আবার ফিরে আসবে কিনা সে ধরনের কোনও শঙ্কা নেই তার।

/ইউআই/এনএস/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী