রাজধানীতে একই পরিবারের ৪ জন এসিডদগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ০৯:৩৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ০৯:৫৪

এসিড নিক্ষেপ

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া এসিডে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গৃহকর্তা সুরুজ মিয়ার যোগসাজশ থাকতে পারে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মাহফুজা আক্তার।

এসিডদগ্ধরা হলেন-মাহফুজা আক্তার (৩৫), সুরুজ মিয়া (৪০), তাদের মেয়ে রিমা আক্তার (৯) ও মাহফুজার বোন নিলুফার (৩২)। তাদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।    

পুলিশ ও ঢামেক সূত্রে জানা যায়- আহতরা রূপনগরের ৪৫০/সি/এ ঠিকানায় একটি টিনশেডের ঘরে থাকেন। বৃহস্পতিবার ভোরে ঘরের দরজা খোলা থাকায় মুখোশধারী দুই ব্যক্তি ভেতরে ঢুকে পড়ে ও মাহফুজাকে লক্ষ্য করে এসিড ছোড়ে। তার চিৎকারে ঘরের অন্যরা ছুটে আসলে তাদের দিকেও এসিড ছোড়ে দুর্বৃত্তরা। হামলার পরপরই মুখোশধারী দুই ব্যক্তি পালিয়ে যায়।  

মাহফুজা অভিযোগ করেছেন, এই ঘটনায় তার স্বামী সুরুজ মিয়া জড়িত থাকতে পারেন। কারণ তিনি সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন। পারিবারিক কলহের কারণে তিনি এই ঘটনার পরিকল্পনা করে থাকতে পারেন।

সুরুজ মিয়া ঢাকায় মিল্কভিটা কোম্পানিতে কাজ করেন। হাসপাতালে ভর্তির পর তাকে আটক করা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি