কালিয়াকৈরে এটিএম বুথে ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৬, ১৭:০৪আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৭:২৩

কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ডাকাতির  সঙ্গে জড়িত ১০ ডাকাতকে গ্রেফতার করে র‌্যাব গাজীপুরের কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ লুটের মূল হোতা হাবিব ওরফে রুবেলসহ ১০ দশ ডাকাতকে গত মঙ্গলবার  গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ নগদ ৯ লাখ ৪ হাজার ৮শত ৪৫ টাকা, দুটি বিদেশি পিস্তল, গোলাবারুদ এবং বড়ছুরি উদ্ধার করা হয়েছে। বুধবার র‌্যাব সদর দফতরে এক সংবাদ ব্রিফিংয়ে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এই তথ্য জানান।
মুফতি মাহমুদ খান জানান, ওই এটিএম বুথের নিরাপত্তা ব্যবস্থা যে পর্যাপ্ত নয়, তা আগে থেকে জানতে পারেন ডাকাতরা। এ কারণেই তারা ওই বুথে  ডাকাতির পরিকল্পনা করেছিলেন। গ্রেফতারকৃতরা হলেন, মো. হাবিব ওরফে রুবেল (৩২), তার  সহযোগী শাহাদাত (২৪), ইসমাইল (২৮), শহিদুল ইসলাম ওরফে শহীদ (৩৬), ফরিদ (৩৩), দেলোয়ার ওরফে দেলু (২৮), ইব্রাহিম (২৩), নজরুল ইসলাম সবুজ (২৩), আলমগীর হোসেন পাঞ্জু মোল্লা (৪৯) এবং  হাসান মীর (৩৪)।
মুফতি মাহমুদ বলেন, ২ মার্চ  দিবাগত রাতে  কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ডাকাতির  মূল পরিকল্পনাকারী রুবেল তার দুই সহযোগীসহ  জয়দেবপুরের ইটাহাটির জমির উদ্দিন মার্কেটের সামনে জড়ো হন। এখানে বসে তারা ডাকাতির পরিকল্পনা করেন। এরপর বুথে টাকা রিফিল করার সময় তারা হামলা করেন এবং টাকা ভর্তি দুটি ট্রাঙ্ক  (এক কোটি ৮৪ লাখ টাকা) লুট করে নিয়ে যান। এসময় সিকিউরিটি এজেন্সি মানি প্লান্ট প্রাইভেট লিমিটেডের  ৭/৮  সদস্য থাকলেও তারা ডাকাত দলকে মোকাবেলা করতে পারেননি।
তিনি বলেন, ‘ডাকাতরা ৩ থেকে ৪ মিনিটে অপারেশন শেষ করেন। এরপর টাকা নিয়ে একটি পিকআপে করে ফুলবাড়ীয়ার দিকে চলে যান। কিছুদূরে গিয়ে ব্যাংকের ট্রাঙ্কদুটি ভেঙে তিনটি ব্যাগে  টাকা নেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা টাকা ভাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।’
র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘শহীদকে ডাকাতির ৯ লাখ টাকা ভাগ দিতে রুবেল গত মঙ্গলবার রাত ১১ টায় জয়দেবপুরে আসেন। এসময় জমিরউদ্দিন মার্কেটের সামনে র‌্যাবের চেকপোস্টে গ্রেফতার হন তিনি । এরপর বাকি সদস্যদের গ্রেফতার করা হয়।’

আরও পড়ুন- পুরান ঢাকায় মুয়াজ্জিন হত্যা: মূল পরিকল্পনাকারী হাবিবসহ আটক ৪

তবে বাকি টাকা কোথায় আছে, এখনও তা জানা যায়নি, বলেছেন র‌্যাবের মুখপাত্র  মুফতি মাহমুদ খান।

/এআরআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম