শ্যাম্পুর বোতলে আধা কেজি স্বর্ণ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৬, ১২:০০আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১২:০৭

শ্যাম্পুর বোতল থেকে আধা কেজি স্বর্ণ উদ্ধার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজের ভেতর থেকে দুটি শ্যাম্পুর বোতলে লুকানো অবস্থায় আধা কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আসা এক যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ উদ্ধার করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
এ তথ্য নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান। এ ঘটনায় শেখ রনি আহমেদ নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, রাত সাড়ে ১২টার দিকে কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ওডি-১৬২) করে শাহজালালে অবতরণ করেন রনি। তার মালামালের মধ্যে দুটি শ্যাম্পুর বোতলের ভেতর লুকানো অবস্থায় আধা কেজি ওজনের কয়েকটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে মালামালসহ তাকে আটক করা হয়।
রনির বাড়ি গোপালগঞ্জে এবং তার বাবার নাম আয়নাল হক।
/জেইউ/এফএস/এএইচ/

আরও খবর পড়ুন-

হাসপাতালে অসুস্থ মেয়ে নবজাতক হাসপাতালে অসুস্থ মেয়ে নবজাতককে রেখে বাবা-মা উধাও!

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী