মানিকগঞ্জ ও সিংগাইরে আ.লীগের ৪ বিদ্রোহী প্রার্থী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৫, ১০:৫৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:০২

মানিকগঞ্জআভ্যন্তরীণ কোন্দলের কারণে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আ.লীগের জেলা সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম ও জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার।  

বৃহস্পতিবার জেলা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী মো: আসাদুজ্জামান কবিরের কাছে মনোনয়নপত্র দিয়ে ফেরার সময় সাংবাদিকদের কাছে গাজী কামরুল হুদা সেলিম বলেন, দল যাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন তার সঙ্গে আ.লীগের কোনও নেতা কর্মীদের সম্পৃক্ততা নেই। দলের কোনও আন্দোলন সংগ্রামে তাকে কখনোই পাওয়া যায়নি।

একজন অযোগ্য লোককে মনোনয়ন দেওয়ায় তিনি তার দায়বদ্ধতা থেকেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার জানান, যেহেতু প্রত্যাহারের এখনও সময় আছে দেখা যাক পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তিনি।

এদিকে, সিংগাইর পৌর নির্বাচন হাইকোর্ট কর্তৃক ছয় মাসের জন্য স্থগিত করা হলেও সংশ্লিষ্ট দফতরে এ বিষয়কি কোনও কাগজপত্র না আসায় তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিংগাইরেও আওয়ামী লীগের দুইজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এরা হলেন, সাবেক পৌর মেয়র আওয়ামী লীগ নেতা মীর মোহাম্মদ সাজাহান ও দলীয় কর্মী হাফেজ উদ্দিন পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিংগাইরে বিএনপির এক কর্মী মো. তোফাজ্জল হোসেন মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী