মনোনীত হয়েও নির্বাচন করছেন না বিএনপির দু’প্রার্থী

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৫, ১০:৫৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৯

মনোনীত হয়েও নির্বাচন করছেন না বিএনপির দু’প্রার্থী মৌলভীবাজার জেলার দুটি পৌরসভায় বিএনপির দুই নেতা দল থেকে মনোনীত হয়েও পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি। তারা হচ্ছেন, মৌলভীবাজারের বর্তমান মেয়র ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল করিম ময়ূন এবং বড়লেখা পৌরসভার বর্তমান মেয়র ফখরুল ইসলাম।

দল থেকে মনোনীত হওয়ার পরও নির্বাচন থেকে সরে যাওয়ায় ভোটাররা বিস্মিত। ওই দুই প্রার্থীর এ ধরনের সিদ্ধান্ত নিলেন তা চলছে নানা আলোচনা।

মৌলভীবাজার পৌরসভার দু’বারের নির্বাচিত মেয়র ফয়জুল করিম বারও বিএনপি থেকে মেয়র পদে নির্বাচন করার জন্য মনোনীত হন। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার দু’দিন আগে তিনি নির্বাচন করবেন না বলে ঘোষণা দেন। ফলে বিএনপি হাই-কমান্ড বাধ্য হয়ে বর্তমান ৫নং ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌর বিএনপির সভাপতি ওলিউর রহমানকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে।

ফয়জুল করিম তার সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘তিনি অসুস্থ। শারিরীক এ অবস্থায় তার পক্ষে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। এতে কোনও রহস্য নেই।’

এদিকে, জেলার বড়লেখা পৌরসভার বর্তমান মেয়র ফখরুল ইসলামও মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েও তার মনোনয়নপত্র দাখিল করেননি। তার পরিবর্তে বড়লেখা পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ফখরুল বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না।’

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের