দিনাজপুরের বিএনপি প্রার্থী নির্বাচন করতে পারবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৫, ১৭:১০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৪

ইসি-বিএনপিদিনাজপুর পৌরসভার মেয়র ও বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলমের বরখাস্তের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন পৌর নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সৈয়দ জাহাঙ্গীর আলম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী।

গত ৩ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধিমালা ভঙ্গ করে একক ক্ষমতাবলে বিভিন্ন ব্যক্তির করের টাকা কমিয়ে পৌরসভার আর্থিক ক্ষতি করেছেন মেয়র জাহাঙ্গীর আলম। এ ছাড়া একক ক্ষমতাবলে তিনি কর্মচারী নিয়োগও দিয়েছেন। এর আগে বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন সৈয়দ জাহাঙ্গীর আলম।

/ইউআই/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান