আইন বহির্ভূত কাজ করায় নির্বাচনি কর্মকর্তাকে বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৫, ১৩:৩২আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১২:২৬

আইন বহির্ভূত কাজ করায় নির্বাচনি কর্মকর্তাকে বরখাস্ত

পৌর নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন কালে ক্ষমতার অপব্যবহার ও আইন বর্হিভূত কাজে যুক্ত থাকার অভিযোগে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (খুলনা) মো. আবুল হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ এর ১১ (১) ধারা অনুসারে তার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়েছে।

এ আদেশে বলা হয়, মো. আবুল হোসেন কলারোয়া পৌরসভার নির্বাচনি রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। সেসময় তিনি ক্ষমতার অপব্যবহার করেন এবং আইন বহির্ভূতভাবে অসৎ উদ্দেশ্যে কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণ এবং তা বাছাই করে বৈধ ঘোষণা করেন। যা সরকারি কর্মচারি বিধিমালা অনুসারে দণ্ডনীয় অপরাধ।

এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাবেদ উর রহমান স্বাক্ষরিত এই অফিস আদেশ রবিবার জারি করা হলো। এর আগে নানা অভিযোগের কারণে মো. আবুল হোসেনকে সাতক্ষীরা কলারোয়া পৌরসভার নির্বাচনি রিটার্নিং কর্মকর্তার পদ থেকে সরিয়ে খুলনার আঞ্চলিক অফিসে বদলি করা হয়। এরপর তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।

/ইএইচএস/এসএম/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের