আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতাও বাতিলের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
২৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৩১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৭:৪১

poro-nirbachon নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে নির্বাচন কমিশন। বুধবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, আচরণবিধি লঙ্ঘনকারী যত বড় ব্যক্তিই হোন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের মো. শাহনেওয়াজ বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনও প্রার্থী হন, এমপি হন বা সাধারণ মানুষ হন না কেন, আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সঙ্গে তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে। কোনও এমপি যদি কোনও প্রার্থীর পক্ষ হয়ে প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘন করেন তবে ওই এমপির বিরুদ্ধে নেওয়া হবে এবং  প্রয়োজনে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।’
তিনি আরও বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে আমরা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চিঠি দিয়েছি। এখন থেকে আর কোনও চিঠি নয়, সরাসরি অ্যাকশন। আমরা রিটার্নিং অফিসারদের বলে দিয়েছি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। যত বড় ব্যক্তিই হোন না কেন তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।  

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমাদের কোনও কর্মকর্তা যদি আচরণবিধি লঙ্ঘরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপরগতা প্রকাশ করে বা অবহেলা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে নির্বাচন কমিশন থেকে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের একার পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না। এ জন্যই সরকার প্রধানের কাছে সহযোগিতা চাই।’

নির্বাচনের শেষ মুহূর্তে বিশৃঙ্খলা বাড়তে পারে আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/ইএইচএস/এফএস/

আপ-এমপি

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম