গণতন্ত্রের স্বার্থেই পৌর নির্বাচনে বিএনপি: মির্জা ফখরুল

নীলফামারী প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৫, ২১:২৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ২১:৩০

গণতন্ত্রের স্বার্থেই পৌর নির্বাচনে বিএনপি: মির্জা ফখরুল গণতন্ত্রের স্বার্থেই বিএনপি পৌর নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি যেকোনও ত্যাগ স্বীকারে প্রস্তুত। বৃহস্পতিবার দুপুরে জেলার সৈয়দপুরে বিএনপির পক্ষে প্রচারণা চালানোর সময় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই সরকার অগণতান্ত্রিকভাবে দেশ চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের প্রচারে বাধা দেওয়া হলেও প্রশাসন কোনও ভূমিকা রাখছে না।  তবে, যত চাপই আসুক, নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বিএনপি। আন্দোলনের জন্যই বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করছে।
দুপুরে  সৈয়দপুর পৌরসভার মেয়র ও দলীয় প্রার্থী আমজাদ হোসেন সরকারকে সঙ্গে নিয়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ধানের শীষের পক্ষে প্রচারণাসহ লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান, সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া প্রমুখ।

/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান