বরগুনায় বিদ্রোহী প্রার্থীর ছেলে-জামাতাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা

বরগুনা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৫, ১১:৪৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১১:৪৫

Bargunaবরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মো: শাহাদাত হোসেনের ছেলে, জামাতাসহ ৪৪ জনের নাম উল্লেখ করে এবং ৭০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে। চাঁদা দাবি ও ত্রাস সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে এই মামলা দায়ের করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর এক সমর্থক।

বৃহস্পতিবার দুপুরে বরগুনার দ্রুত বিচার আদালতে নৌকা প্রতীকের সমর্থক এ বি এম জসীম বাদী হয়ে  এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো: আব্বাস উদ্দিন মামলাটি গ্রহণ করে বরগুনা থানাকে এফআইআর রুজু করার আদেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শহরের ক্রোক এলাকায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ এর নৌকা প্রতীকের প্রচারণা চালানোর সময় বিবাদীরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ টাকা দিতে অস্বীকার করায় বিবাদীরা ত্রাস সৃষ্টি করে, হামলা চালায়, নৌকা প্রতীকসহ একটি ক্যাম্প,  বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে।

এ বিষয়ে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মো: শাহাদাত হোসেন বলেন, ঘটনার দিন ক্রোক এলাকায় আমার পথসভায় আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়ে কমপক্ষে অর্ধশত কর্মী সমর্থককে আহত করেছে। বিষয়টি আমি রিটার্নিং অফিসারকে ঘটনার পরপরই জানিয়েছি। অথচ উল্টো আমার কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। শাহাদাত হোসেন আরও বলেন, যাতে আমার কর্মী সমর্থকরা নির্বাচনের মাঠে না থাকতে পারে এটি তারই একটি অপকৌশল মাত্র। 

এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ দাবি করেন, মামলার বিষয়ে আমার কিছু জানা নেই। যদি মামলা হয়ে থাকে তা আইনগতভাবে নিস্পত্তি হবে। 

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ