কালাই পৌর বাসস্ট্যান্ডে ১৪৪ ধারা জারি

জয়পুরহাট প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৫, ১১:০৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১১:০৭

জয়পুরহাট জয়পুরহাটের কালাই পৌরসভার বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কালাই বাসস্ট্যান্ড চত্বরে পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার শনিবার সকাল ১০টায় নির্বাচনি পথসভার আবেদন করেন। একই সময়ে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী আনিছুর রহমান তালুকদারও পথসভার আয়োজন করেন। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাসস্ট্যান্ড সহ এর আশপাশ এলাকায় সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার জানান, একই স্থানে দুই মেয়র প্রার্থী সভা আহ্বান করায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কালাই বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বালবৎ থাকবে।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম