পৌর নির্বাচনে ভোট পড়েছে ৭৩.৯২ শতাংশ: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৫:৫২

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম এবারের পৌরসভা নির্বাচনে মোট ৭৩.৯২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফল জানানোর সময় তিনি এ তথ্য জানান।
সিরাজুল ইসলাম বলেন, ‘এবারের পৌর নির্বাচনে ২৩৪ পৌরসভার মধ্যে ২১৪টির  চূড়ান্ত ফল কমিশন পেয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ১৬৮টি, বিএনপি ১৯টি, জাতীয় পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থী ২৬ পৌরসভায় নির্বাচিত হয়েছেন। এছাড়া এক বা একাধিক কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখার কারণে ১৯টি পৌরসভার ফলাফল স্থগিত রাখা হয়েছে।’
ইসি সচিব জানান, যে ১৯ পৌরসভার  ফল প্রকাশ করা যায়নি দ্রুত এসব পৌরসভায় ভোটগ্রহণের পর  ফল প্রকাশ করা হবে।
নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনে ভোটারদের প্রত্যাশা পূরণ হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে সবসময় মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ থাকে, এবারের নির্বাচনেও আমরা তা দেখেছি।
নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, ‘নির্বাচন আয়োজনে কোনও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রয়োজন হবে না- এমন শান্তিপূর্ণ পরিবেশের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলো যখন জনগণের ওপর নির্ভরশীল হয়ে পড়বে তখনই শান্তিপূর্ণ পরিবেশ পাওয়া যাবে।’

/ইএইচএস/এআর/এএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের