ব্রিটেনে অভিবাসী বাংলাদেশি ব্যবসায়ী উদ্যেক্তাদের সাফল্য ভবিষ্যতে বাংলাদেশেও ব্রিটিশ বিনিয়োগকারীদের টেনে আনবে বলে মন্তব্য করেছেন দেশটির পেনশন মন্ত্রী রিচার্ড হ্যারিংটন। সোমবার লন্ডনের হিলটন পার্ক প্লাজা হোটেলে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ইউকেবিসিসিআই-এর বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ব্রিটেন বাংলাদেশের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ উল্লেখ করে রিচার্ড হ্যারিংটন বলেন, ‘ভবিষ্যতে এই বিনিয়োগ আরও বাড়বে।’
ইউকেবিসিসিআই-এর প্রেসিডেন্ট বজলুর রশীদ বলেন, '‘অনেকেরই ধারণা ব্রিটেনে বাঙালিরা শুধু রেস্টুরেন্ট ব্যবসায় সফল। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিরা এখন ভিন্ন পেশাতেও সমানভাবে সফল হচ্ছেন যা নিয়ে বাংলাদেশও গর্ব করতে পারে।এখন সময় এসেছে এসব তরুণদের সামনে নিয়ে আসার।’
মোট ১২ টি ক্যাটাগরিতে ইউকেবিসিসিআই প্রথমবারের মতো এ অ্যাওয়ার্ড দিয়েছে। এ বছর বাংলাদেশের র্যাং গস গ্রুপ ও সি রিসোর্স গ্রুপের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরীকে ইউকেবিসিসিআই আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
চলতি বছর বেস্ট নিউ বিজনেস ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন টেক্সটাইল ডিজাইনার অ্যান্ড ওয়েভারের মাজেদা ক্লার্ক, বেস্ট প্রোডাক্ট অব দ্য ইয়ার ক্যাটাগরিতে মাউন্টেইন গোল্ড লন্ডন টি এক্সচেঞ্জ এর শেখ অলিউর রহমান, বিজনেস ইনোভেশন ক্যাটাগরিতে অর্ডারিং ডাইরেক্টের আতিক এলাহি এবং আশিক এলাহি, কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডাস্ট্রি-একক ক্যাটাগরিতে ফর্মুলা ওয়ানের রেসিং ড্রাইভার জুবায়ের হক, কন্ট্রিবিউশন টু দ্য ইন্ড্রাস্ট্রি-কমার্শিয়াল ক্যাটাগরিতে (অ্যাকাউন্টেন্সি) এ কে এম ফজলুল হক, ইনস্পিরেশনাল বিজনেস লিডার অফ দ্য ইয়ার
ক্যাটাগরিতে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এর চেয়ারম্যান আনিস এ খান, বর্ষসেরা তরুণ উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন ইমন আহমেদ, বর্ষসেরা উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন নাজিম আহমদ, বর্ষসেরা রেস্তোরাঁর পুরস্কার জিতেছে করিয়েন্ডার রেস্টুরেন্ট, আর বর্ষসেরা
নারী ব্যবসায়ী হয়েছেন দার্জিলিং এক্সপ্রেসের আসমা খান। ইউকেবিসিসিআই ডিরেক্টরর্স চয়েজ এ্যাওয়ার্ড পেয়েছেন ডালিয়া বাসার।
অনুষ্ঠানে সেক্রেটারি অব ট্রেজারি ডেভিড গোয়াক এমপি, রুশনারা আলী এমপি, ডক্টর রুপা হক এমপি, লর্ড কারান বিলোমোরিয়া , ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন, ইউকেবিসিসিআইএর চেয়ারপারসনন ইকবাল আহমেদ ওবিই ছাড়াও বাংলাদেশ ও ব্রিটেনের শীর্ষ ব্যবসায়ী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
- ওবামা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রাজাকারপুত্র!
- দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই টিপিপি বাতিলের ঘোষণা ট্রাম্পের
/টিএন/আপ-এমও/








