দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই টিপিপি বাতিলের ঘোষণা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৬, ০৯:৪৫আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ০৯:৫৮

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে তার প্রথম অফিস করার কথা রয়েছে। দায়িত্ব নিয়ে প্রথমেই তিনি কী করবেন সোমবার এক ভিডিও বার্তায় তার রূপরেখা তুলে ধরেছেন এ ধনকুবের রাজনীতিক। ওই ভিডিওতেই তিনি টিপিপি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ ২০১৫ সালে টিপিপি সই করতে সম্মত হয়। ২০১৬ বছরের ৪ ফেব্রুয়ারি এসব দেশ এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। বিশ্বের শতকরা ৪০ ভাগ অর্থনীতি নিয়ন্ত্রণ করে এই ১২টি দেশ। এ চুক্তিতে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিনা শুল্ক সুবিধার কথা রয়েছে।

চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, জাপান, ব্রুনাই দারুস সালাম, কানাডা, চিলি, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম।

সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং জিডিপি প্রবৃদ্ধির হার বাড়ানোর লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এর বিরোধিতাকারীরা বলছেন, এ সংক্রান্ত আলোচনা গোপনে হয়েছে এবং এটি কেবল বড় কর্পোরেশনগুলোর স্বার্থ রক্ষা করবে। নির্বাচনি প্রচারাভিযানের সময় ট্রাম্প এ চুক্তির ঘোর বিরোধিতা করেছিলেন।

পেরুর রাজধানী লিমায় রবিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় শীর্ষ নেতাদের সম্মেলনে ট্রাম্পের বিরোধিতা সত্ত্বেও এ বাণিজ্য চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা। তবে সোমবার জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে এই বাণিজ্য চুক্তি অর্থহীন হয়ে পড়বে।

হোয়াইট হাউজে নিজের প্রথম দিনে টিপিপি বাতিলসহ অন্তত ছয়টি নির্বাহী সিদ্ধান্ত দেবেন ডোনাল্ড ট্রাম্প। এগুলো হচ্ছে:

০১. টিপিপি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার নোটিস।

০২. যুক্তরাষ্ট্রে এনার্জি প্রডাকশনের ওপর নিষেধাজ্ঞা বাতিল।

০৩. ব্যবসা-বাণিজ্যের ওপর থেকে নিয়ন্ত্রণ বা প্রবিধান সরিয়ে নেওয়া।

০৪. সাইবার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা তৈরির নির্দেশ।

০৫. ভিসার অপব্যবহার তদন্ত করা যা আমেরিকান কর্মীদের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়।

০৬. সরকার থেকে বেরিয়ে লবিস্ট হওয়ার ক্ষেত্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ।

এ মুহূর্তে নতুন সরকার গঠন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর নতুন প্রশাসনকে সঙ্গে নিয়ে নিজের এজেন্ডা বাস্তবায়নে মনোযোগী হবেন তিনি।

/এমপি/

সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের