কার্ডিফ বাংলা স্কুলে বিজয় দিবস উদযাপিত

লন্ডন প্র‌তি‌নিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ০১:৫৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০২:০৫

কার্ডিফে বিজয় দিবস পালিত আনন্দঘন পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় যুক্তরাজ্যের ওয়েলসের কার্ডিফে শাহজালাল বাংলা স্কুলের উদ্যো‌গে বাংলাদেশের মহান বিজয় দিবস পা‌লিত হ‌য়ে‌ছে। স্কুলটিতে ১৬ ডিসেম্বর (রবিবার) সকাল ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবস পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— স্কুল পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আলী আকবর। পরিচালনা করেন— স্কুলটির পরিচালনা কমিটির সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। প্রোগ্রামের শুরুতেই বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীরা সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। এছাড়া বিজয় দিবসের ওপর কবিতা পাঠ ও আলোচনার মধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

স্কুলের প্রধান শিক্ষিকা ফাইমা বেগম, শিক্ষিকা হানিয়া জাহান চৌধুরী ও শিক্ষিকা রুজি সিদ্দীকার সার্বিক ব্যস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন— আক্তারুজ্জামান কুরেশী নিপু, শেখ মোহাম্মদ আনোয়ার, এস এ খান লেনিন, এম এ মান্নান, কয়সর আলী, আনকার মিয়া, আব্দুল মুমিন, আব্দুল মোত্তালিব, বেলাল আহমদ ও মিজানুর রহমান প্রমুখ। কবিতা আবৃত্তিতে অংশ নেন— সাফা, তামিম, আমরিন আমিনা, শাকিল, জুমানা, ইয়াসিন, সামিরা, রাউফ, সালমান, জেইনা, আমিরা, আবিদা প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি