নূর চৌধুরীকে ফেরত আনার দাবিতে মানববন্ধন

সৌদি আরব প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ০২:৪১আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০২:৫৫

নূর চৌধুরীকে ফেরত আনার দাবিতে মানববন্ধন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি আরবের প্রবাসীরা রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দূতাবাসে মানববন্ধনের পর মিশন উপ-প্রধান ড. নজরুল ইসলামের কাছে এই স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিটি সৌদি আরবে অবস্থিত কানাডা দূতাবাসে শিগগিরই হস্তান্তর করা হবে বলে জানান মিশন উপ-প্রধান ড. নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘কানাডার সংশ্লিষ্ট কর্মকর্তাকে এটি দেওয়ার সময় স্থানীয়দের কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের উপস্থিতিতে হস্তান্তর করা হবে।
রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃত্বে এ সময় অন্যান্য সংগঠনের মধ্যে উপস্থিত ছিল আওয়ামী পরিবারের ফ্রেন্ডস অব বাংলাদেশ, রিয়াদ মহানগর যুবলীগ, মহানগর জাতীয় শ্রমিক লীগ এবং বেশ কিছু অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্মরকলিপিতে ১৯৮২ সালের সনদ অনুযায়ী কানাডার চার বিভাগীয় অধিকার উল্লেখ করে নূর চৌধুরীর অবৈধভাবে সে দেশটিতে অবস্থানের কথা তুলে ধরা হয়।
মানববন্ধনে রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুস সালাম দাবি করেন, সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকারীদের ১৯৯৮ সালে বিচারের আওয়তায় আনার পর ২০১০ সালে কিছু বেকসুর খালাস, কারও যাবজ্জীবন এবং কয়েক জনের ফাঁসি হয়। অথচ নূর চৌধুরীর সরাসরি গুলিবর্ষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর ঘটনাটি প্রমাণ থাকার পরও কানাডার প্রতিষ্ঠিত আইন-অধিকারের সনদ অনুযায়ী তাকে কেন বাংলাদেশে পাঠানো হচ্ছে না।
আব্দুস সালাম স্মারকলিপিটি বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিনিধিসহ কানাডা দূতাবাসের সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করার দাবি জানান। এসময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীরাও উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম