মালয়েশিয়ায় স্বর্ণ পদক পেল বাংলাদেশি শিক্ষার্থী মিশায়ার

প্রবাস ডেস্ক
১০ জুলাই ২০২১, ২১:৪৮আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:০৯

মালয়েশিয়ায় স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশি শিক্ষার্থী মিশায়ার রায়হান চৌধূরী। মিশায়ার কুয়ালালামপুরের আইডিআর এসআইসি ক্রোয়েশিয়া টেকনোলজি এক্রপো ২০২১-এ সামাজিক উদ্ভাবন এবং উদ্যোক্তা পরিচালন বিভাগে আন্তর্জাতিক মেরিটের এ পুরস্কার অর্জন করেন।

মালয়েশিয়া-ক্রোয়েশিয়া টেকনোলজি এক্সপো-র ই.পিক.আপ (E.Pick.Up) অ্যাপ্লিকেশন কোডিংয়ে তার দল প্রথম স্থান অর্জন করায় তাকে এ স্বর্ণপদক দেওয়া হয়।

মিশায়ার স্বর্ণপদকের পাশাপাশি পেন্ডামিক সময়ে মালয়েশিয়া সিঙ্গাপুর ইউথ অনলাইন কাউন্সেলিং এ আরোও দুটি পদক পেয়েছে।

অ্যাপ্লিকেশনটি কোভিড -১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। এই অ্যাপ্লিকেশন দ্বারা শিক্ষার্থী, মা বাবা এবং শিক্ষকদের নিরাপত্তা বাড়িয়ে তুলতে পারে এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও এটি ব্যবহার করা যেতে পারে।

বাবা আসিফ রহমান চৌধূরী মালয়েশিয়ায় একজন বাংলাদেশি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মা সাঈদা রোমানা মজিদ একজন আইনজীবী। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে মিশায়ার সবার বড়। সবেমাত্র ১৪ পেরিয়ে  ১৫ তে পা রাখল মিশায়ার। সে মালয়েশিয়ার ইদ্রিছি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী।

মিশায়ার দাদা নুরুল হক চৌধুরী এবং দাদি শিরিন নীলুফার চৌধুরী গোপালগঞ্জের এন হক বিশ্ববিদ্যালয় অব বিজনেস এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা। 
মিশায়ার এ অর্জনে তার বাবা-মা দেশ বিদেশের সকলের দোয়া চেয়েছেন।

এদিকে মিশায়ারের এ অর্জনে বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন মালয়েশিয়া, জালালাবাদ এসোসিয়েশন ও বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

/ইএইচ/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম