ইতালি প্রবাসীদের মিলনমেলা

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
১৮ জুলাই ২০২১, ২২:১৮আপডেট : ১৮ জুলাই ২০২১, ২২:১৮

মহামারি করোনার কারণে ইতালিতে দীর্ঘদিন ধরে প্রবাসীদের সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই বললেই চলে। ইতিমধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় ইতালি থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। আর খোলা আকাশের নিচে প্রাণ ভরে শ্বাস নিচ্ছেন ইতালির বাসিন্দারা।

বিধিনিষেধ না থাকায় দীর্ঘদিন পর ইতালির ভেসেনজা অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা একসঙ্গে মিলিত হন। শনিবার (১৭ জুলাই) দিনব্যাপী স্থানীয় খোলা মাঠে প্রবাসীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

দিনব্যাপী এই অনুষ্ঠানে ভেসেনজা অঞ্চলে বসবাসরত সকল প্রবাসী বাঙালিরা অংশ নেন।  অনুষ্ঠানে নারী ও শিশুরা নাচ, গান, কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে নানারকম মুখরোচক খাবার পরিবেশন করা হয়। 

অংশগ্রহণকারীরা বলেন, আমাদের এই আয়োজন মূলত এই এলাকায় বসবাসরত সকল বাঙালিকে আরও বেশি ঐক্যবদ্ধ করা। আমরা যেন সব সময় একে অপরের পাশাপাশি থাকতে পারি।

প্রবাসীরা বলছিলেন, মহামারি করোনায় ইতালিতে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এই ভাইরাসের আক্রমণে অনেক বাংলাদেশি মারাও গেছে। তবে দেশটির পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে, প্রাণ ফিরেছে ইতালিতে। 

ইতালি প্রবাসীদের মিলনমেলা

প্রাণে প্রাণ মেলানোর এই মিলনমেলা আয়োজনে উদ্যোক্তা হিসেবে ছিলেন, ফেরদৌস আরা, লায়লা আক্তার রুমি। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন নুসরাত জাহান এ্যানি, আয়েশা আক্তার, আফ্রিন সুলতান সুখি, নাসরিন আক্তার, জ্যোতি প্রমুখ।

/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি