লন্ডনে আ.লীগ নেতার পক্ষে ভোট চাইলেন বিএন‌পি ও খেলাফত নেতারা

লন্ডন প্রতি‌নি‌ধি
০৬ এপ্রিল ২০২২, ২০:৫৭আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ২১:৫৫

ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচ‌নে মৌলভীবাজা‌রের যেসব প্রার্থী অংশগ্রহণ কর‌ছেন তা‌দের প‌ক্ষে রাজ‌নৈ‌তিক দলমত নি‌র্বিশে‌ষে প্রচার শুরু হয়েছে। বুধবার দুপু‌রে লন্ডনের নিউহাম বারার বর্তমান কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি মু‌জিবুর রহমান জ‌সিমের নির্বাচনি ক্যাম্পেইনের মধ্য দিয়ে এ কর্মসূচি উদ্বোধন হয়।

আসন্ন নির্বাচ‌নে নিউহা‌মের গ্রিন স্ট্রিট ওয়ার্ড থে‌কে লেবার পা‌র্টির ম‌নোনয়ন পে‌য়ে‌ছেন জ‌সিম। তার স্ত্রী তিনবা‌রের সা‌বেক কাউন্সিলর র‌হিমা রহমান এবার ম‌নোনয়ন পে‌য়ে‌ছেন একই বারার বেকটন ওয়ার্ড থে‌কে।

অনুষ্ঠা‌নের উদ্যোক্তা মুন‌জের আহমদ চৌধুরীর সঞ্চাল‌নায় সর্বদলীয় প্রচার কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছি‌লেন যুক্তরাজ্য আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সা‌বেক সাধারণ সম্পাদক ও যুবদ‌লের সাবেক সভাপ‌তি ও সা‌বেক চেয়ারম্যান আলহাজ মো. অদুদ আলম, যুক্তরাজ্য জাসদের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম খছরু, খেলাফত মজ‌লি‌স নেতা হা‌ফিজ নজমুল হক, মুফ‌তি সৈয়দ মাহমুদ আলী, ছাত্রলীগ কেন্দ্রীয় ক‌মি‌টির সা‌বেক সদস্য আব্দুল বা‌ছিত, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাংগঠ‌নিক সম্পাদক হা‌ফিজ কামরুল হাসান খান, মোহাম্মদ আব্দুল আলী, কাউন্সিলর প্রার্থী লুইস গর্ডন গর্ডফ্রি, লে‌রেসা জি‌লিকাজন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান সা‌হেদ, সা‌বেক ছাত্রদল নেতা তাজুল ইসলাম প্রমুখ।

লন্ডনে আ.লীগ নেতার পক্ষে ভোট চাইলেন বিএন‌পি ও খেলাফত নেতারা

ক্যাম্পেইন উদ্বোধনের সময় বক্তারা ব‌লেন, এ উদ্যোগ ব্রিটেনে মৌলভীবাজারবাসীর ঐক্যের ঐতিহ্যের প‌রিচায়ক। মু‌জিবুর রহমান জ‌সিমকে একজন ক্লিন ও সব মহ‌লে গ্রহ‌ণযোগ্য ক‌মিউনি‌টি নেতা উল্লেখ করে বক্তারা তা‌কে আবার নির্বা‌চিত করতে স্থানীয় বাংলাদেশিসহ সবার সহ‌যোগিতা কামনা করেন।

আ‌য়োজকরা জানান, ৫ মে অনুষ্ঠিতব্য ব্রিটে‌নের স্থানীয় নির্বাচ‌নে মৌলভীবাজার জেলার যেসব প্রার্থী বি‌ভিন্ন দ‌লের ম‌নোনয়‌নে নির্বাচন কর‌ছেন, সবার ক্যাম্পেইনে প্রবাসী মৌলভীবাজারবাসীর ঐক্যবদ্ধ সহ‌যোগিতা অব্যাহত থাক‌বে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি