আমিরাতে বাংলা ট্রিবিউনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ ইরফানুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত
১৫ মে ২০২৩, ১৪:৫১আপডেট : ১৫ মে ২০২৩, ১৪:৫৫

আরব আমিরাতে প্রবাসীদের উদ্যোগে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (১৪ মে) রাতে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ে দূতালয় প্রধান মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘বাংলাদেশে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন প্রবাসীদের সুখ-দুঃখের কথা দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা সঙ্গে গেলো ৯ বছর ধরে প্রচার করে আসছে। প্রবাসীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে বাংলা ট্রিবিউন।’

এসময় দুবাইয়ের দূতালয় প্রধান মোজাফফর হোসেন বলেন, ‘বাংলা ট্রিবিউন শুধু দেশে নয়, প্রবাসেও পাঠদের কাছে জনপ্রিয় সংবাদমাধ্যম হয়ে উঠছে। ভবিষ্যতে বাংলা ট্রিবিউন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশে সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত করতে বিশেষ অবদান রাখবে।’

সাংবাদিক সঙ্গে কনস্যুলেটের সুসম্পর্ক ও সকল কার্যক্রম আরও এগিয়ে নিতে আগামী জুন মাস থেকে প্রেস ইউংয়ের কার্যক্রম শুরু হচ্ছে বলেও জানান দূতালয় প্রধান। তিনি বলেন, ‘সেই সঙ্গে জুন মাস থেকে প্রবাসীদের এনআইডি স্মার্ট কার্ডের কার্যক্রম শুরু হচ্ছে।’

আমিরাতে বাংলা ট্রিবিউনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে সাংবাদিক শামসুল হক সোহেলের সঞ্চালনায় দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি  মো. ইয়াকুব সৈনিকের সভাপতিত্ত্বে স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই সভাপতি শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, রিপোর্টাস ইউনিটি ইউএই সভাপতি সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, ‘প্রবাসীদের সমস্যাগুলো আরও বেশি করি তুলে ধরতে হবে। সমস্যা তুলে না ধরলে সমাধান হয় না। প্রবাসীদের দাবিগুলো বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হোক গণমাধ্যম।’

অনুষ্ঠানে আগত অতিথিদের একাংশ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আদনান আবিরসহ বাংলাদেশি কমিউনিটির খোরশেদুল আলম, লায়ন ওসমান চৌধুরী, শামসুল হক, নওশের আলম, মামুন মাহিন ও সাগর দেবনাথ প্রমুখ।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম