সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে অস্থায়ী শহীদ মিনার তৈরির দাবি

অহিদুল ইসলাম, সৌদি আরব
২২ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:১২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২০

বক্তব্য রাখছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসিহ সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে অস্থায়ী শহীদ মিনার তৈরির দাবি জানিয়েছেন প্রবাসীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে বক্তারা এই দাবি জানান। বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দূতাবাসে এসে  প্রবাসীদের প্রভাত ফেরী করার জন্য শহীদ মিনার হওয়া দরকার। সেইসঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় দূতাবাসের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা দরকার।
রবিবার সকালে দূতাবাস আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কনস্যুলাররা। এ সময় রিয়াদ প্রবাসী সামাজিক-রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপালসহ শিক্ষক এবং সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত গোলাম মসিহ।
রাষ্ট্রদূত গোলাম মসিহ প্রবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে আরো ভালো করে পালন করা যায় এ বিষয়ক পরামর্শ চেয়েছেন প্রবাসীদের কাছে। তিনি জানান, শিগগিরই মিশনের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হবে। সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্থায়ী শহীদ মিনার বানানো সম্ভব না হলেও দেয়ালে বিবরণসমৃদ্ধ করে ভাষাশহীদ এবং জাতীয় সমৃতিসৌধ মিনারের পেইন্টিং তৈরি করা হবে। এর ফলে, বিদেশিদের কাছে বাংলাভাষার শহীদদের আত্মত্যাগের বিষয়টি আরও গুরুত্ব পাবে।
বক্তারা সৌদি আরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি ব্যাপক আয়োজনে পালন হচ্ছে না বলে মন্তব্য করেন। এ সময় রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডা. কাজী মাসুদ সৌদি আরবে অবস্থিত অন্যান্য দেশের দূতাবাগুলো ও তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার তথ্য বাংলাদেশ দূতাবাসের কাছে আছে কিনা জানতে চান।

জবাবে দূতাবাসের পক্ষ থেকে কিছু না বলা হলেও কার্যালয় প্রধান নজরুল ইসলাম আগামী বছর অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হবে বলে জানান। তিনি বলেন, এ বছরই এটি করা উচিৎ ছিল, কিন্তু রাষ্ট্রীয় কাজে নানা রকম ব্যস্ততা থাকার কারণে সম্ভব হয়নি।

অনুষ্ঠানে বক্তব্য দেন সৌদি আরব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি কৃষিবিদ শামীম আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সৌদি আরব পূর্বাঞ্চলীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাইয়ূম ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামসহ অন্যরা।

অনুষ্ঠানে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দূতাবাস আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী স্কুলশিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ছাড়পত্র দেওয়া হয়।

/এইচকে/ 

সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম