সুইডেনের গোথেনবার্গে প্রবাসী বাংলাদেশি নারীদের জন্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ অক্টোবর ২০২৩, ১৯:২৭আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২০:২৯

সুইডেনের পশ্চিম উপকূলে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গে প্রথমবারের মতো বাংলাদেশি নারীদের জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘জয়িতা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) এই প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত মেহ্‌দি হাসান এবং বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিণী বেগম সানজিদা খানম। এছাড়া উপস্থিত ছিলেন সুইডেনের বাংলাদেশ দূতাবাসে কর্মরত ফার্স্ট সেক্রেটারি শাহ মো. আশরাফুল আলম মোহনসহ গোথেনবার্গ ও নিকটস্থ কয়েকটি শহরে বসবাসরত বাংলাদেশিরা।

সকাল ১০টায় জিবিএফ হলেন-এ খেলোয়াড়বৃন্দ, আয়োজক এবং উপস্থিত অতিথিদের অংশগ্রহণে শুরু হয় প্রতিযোগিতা। প্রথমে ছিল একক প্রতিযোগিতা, যা শেষ হয় দুপুর ১২টায়। মধ্যাহ্ন ভোজের বিরতির পর দুপুর একটায় শুরু হয় দ্বৈত প্রতিযোগিতা। চূড়ান্ত ফলাফল ঘোষণার মধ্য দিয়ে আয়োজকদের প্রতিনিধি আফসারুজ্জামান নূর জ্যোতির উপস্থাপনায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ।

সুইডেনের গোথেনবার্গে প্রবাসী বাংলাদেশি নারীদের জন্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা

একক প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন যথাক্রমে, নাজনীন ইসলাম রনি ও বিদিতা জামান। অপরদিকে দ্বৈত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মুনতাহা তাবাসসুম তরু ও বিদিতা জামান এবং দ্বিতীয় স্থান অর্জন করেন নিপা সুলতানা কণা ও হিমিকা রিসাদ।

প্রতিযোগিতায় সব অংশগ্রহণকারীদের মেডেল প্রদান করেন বেগম সানজিদা খানম। অনুষ্ঠানের শেষ দিকে রাষ্ট্রদূত মেহ্‌দি হাসান সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তিনি শুধু নারীদের জন্য এমন আয়োজনের প্রশংসা করেন। এরপর প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের হাতে ট্রফি তুলে দেন তিনি।

উল্লেখ্য, প্রতিযোগিতাটি সুইডেন এবং আশপাশের দেশে বসবাসরত বাংলাদেশি নারীদের জন্য উন্মুক্ত ছিল। এতে সুইডেনে স্থায়ীভাবে বসবাসরত এবং উচ্চ শিক্ষার্থে আগত শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ২২ জন নারী অংশগ্রহণ করেন। সূত্র: প্রেস রিলিজ

/এএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম