কানাডায় শিল্পী আসমা সুলতানার মুক্তিযুদ্ধভিত্তিক একক চিত্রকর্ম প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২৫, ১৮:১২আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৮:১২

কানাডার টরন্টোয় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে শিল্পী আসমা সুলতানার একক চিত্রপ্রদর্শনী ‘ম্যাপ অব মিসফরচুন’। ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত জেরার্ড আর্ট স্পেসে চলবে এই প্রদর্শনী। সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ইয়র্ক ইউনিভার্সিটির মাস্টার্স অব ফাইন আর্টসের শিক্ষার্থী সুলতানা তার ১৪টি শিল্পকর্মে ফুটিয়ে তুলেছেন ১৯৭১ সালের যুদ্ধের নির্যাতিত নারীদের আত্মত্যাগ, শহীদ বুদ্ধিজীবীদের নিঃশব্দ প্রতিরোধ এবং শরণার্থী জীবনের দুর্দশা। পাশাপাশি তিনি তুলে ধরেছেন বহিরাগত শক্তির আগ্রাসনে ক্ষতবিক্ষত হওয়া সংস্কৃতির এক রক্তাক্ত চিত্র।

কানাডায় শিল্পী আসমা সুলতানার মুক্তিযুদ্ধভিত্তিক একক চিত্রকর্ম প্রদর্শনী

প্রদর্শনীতে প্রদর্শিত চৌদ্দটি শিল্পকর্মের মধ্যে উল্লেখযোগ্য চারটি কাজ হচ্ছে—‘অদ্ভুত এক আঁধার ধীরে ধীরে গ্রাস করছে সবকিছু’, ‘গামছা গাঁথা’, ‘যশোহর রোডে এখনো সেপ্টেম্বর’ এবং ‘প্যালিমসেস্টিক পরিচয়’। প্রতিটি কাজেই শিল্পী অতীতের যন্ত্রণা ও রাজনৈতিক অবক্ষয়কে এক জীবনঘনিষ্ঠ শিল্পভাষায় প্রকাশ করেছেন।

প্রদর্শনী প্রসঙ্গে আয়োজকরা জানান, এটি শুধুই একটি শিল্পানুষ্ঠান নয়, বরং বাংলাদেশের ইতিহাসের গভীর মানবিক উপলব্ধির একটি অনন্য চিত্রায়ন। শিল্পী সুলতানা রাজনৈতিক বাস্তবতাকে মানবতাবাদের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে এক নতুন ব্যাখ্যার জন্ম দিয়েছেন।

কানাডায় শিল্পী আসমা সুলতানার মুক্তিযুদ্ধভিত্তিক একক চিত্রকর্ম প্রদর্শনী

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ম্যাপ অব মিসফরচুন’ একটি কাব্যিক শোক নয়, বরং তা গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য এক জোরালো প্রতিরোধের ঘোষণা। এই প্রদর্শনী দর্শকদের ১৯৭১ সালের ইতিহাস ও আজকের বাস্তবতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।

কানাডায় শিল্পী আসমা সুলতানার মুক্তিযুদ্ধভিত্তিক একক চিত্রকর্ম প্রদর্শনী

প্রদর্শনীটি মুক্তিযুদ্ধের অব্যক্ত যন্ত্রণা ও প্রতিরোধের চেতনাকে তুলে ধরার একটি শিল্পভিত্তিক অনুশীলন হয়ে উঠেছে, যা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের কাছেও বাংলাদেশকে নতুন আলোয় দেখার সুযোগ এনে দিয়েছে।

/এএ/
সম্পর্কিত
প্রবাসী কার্ডে মিলবে যে ১০ সুবিধা
আগস্টে পরীক্ষামূলক চালু হচ্ছে প্রবাসী কার্ড 
বিশ্বকাপের সবচেয়ে দামি ম্যাচ কোনগুলো, টিকিট পেতে খরচ কত?
সর্বশেষ খবর
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন