যুক্তরাজ্য বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে আংশিক আহ্বায়ক কমিটি গঠন

লন্ডন প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৫, ২০:০০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২০:০০

যুক্তরাজ্য বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন সদ্য সাবেক কমিটির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার নেতা। সদস্যসচিব হয়েছেন সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু। তিনি বালাগঞ্জ উপজেলার নেতা।

বিবৃতিতে বলা হয়েছে, শিগগিরই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

যুক্তরাজ্য বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে আংশিক আহ্বায়ক কমিটি গঠন

দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি এম এ মালেক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ দুজনেই বাংলাদেশে দলের মনোনয়ন পেয়ে এমপি হওয়ার আশায় গণসংযোগে ব্যস্ত। তারা দেশে অবস্থান করলেও কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেননি।

এর মধ্যে ১৬ ডিসেম্বর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে যুক্তরাজ্য বিএনপির বিজয় দিবসের সভায় যোগ দিতে সম্মত হন। এ খবর পেয়ে ওই সভায় সভাপতিত্ব ও পরিচালনা করতে রবিবার বিকেলেই লন্ডনে পৌঁছান সদ্য সাবেক সভাপতি এম এ মালেক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। কিন্তু রাতেই ঘোষণা হয় নতুন আংশিক কমিটি।

জানা গেছে, যুক্তরাজ্য বিএনপির সর্বশেষ কাউন্সিল হয় ২০১৮ সালে। দুই বছর মেয়াদী কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালে।

/এএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম