অস্ট্রেলিয়ার ব্রিজবেনে খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া

প্রবাস ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৬, ২০:৪৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ২০:৪৪

চলমান নৈরাজ্যের অবসান ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বিএনপি নেতারা। কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী ব্রিজবেনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কর্মজীবন নিয়ে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন কুইন্সল্যান্ডের বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতারা। 

ব্রিজবেনের অক্সফোর্ড রোডের ওইএস হল এ আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিজবেনের বিভিন্ন পর্যায়ের পেশাজীবী বাঙালিরা যোগ দেন। উপস্থিত ছিলেন অনেক গৃহিনী। 

আলোচনা সভায় বক্তারা বলেন, খালেদা জিয়া ছিলেন সহনশীলতার প্রতীক। তিনি দেশেরগণতান্ত্রিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে দীর্ঘ ত্যাগ শিকার করেছেন। শুধু তাই শেষ জীবনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বর্বর নির্যাতন সহ্য করেও তিনি দেশের সেবা করে গেছেন বলেও উল্লেখ করেন আলোচকরা। 

এসময় আলোচকরা আরও বলেন, শেখ হাসিনা সরকার যেভাবে বিএনপি’র চেয়ারপার্সনকে একটি পরিত্যাক্ত কারাগারে বন্দি রেখেছিল তা বিশ্বের ইতিহাসে এক বর্বর ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। যদিও তারপরও শেখ হাসিনার পতনের পর তাঁর দলীয় নেতাকর্মীদের সহিংসতা পরিহার করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন খালেদা খালেদা জিয়া। 

অনুষ্ঠানে ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ইসলাম, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অবেহেলা ও নিষ্ঠুর আচরণের বিবরণ তুলে ধরেন। 

আলোচনা শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। 

অনুষ্ঠানে ব্রিজবেন বিএনপি সহ সভাপতি সাঈদ চৌধুরি বলেন, খালেদা জিয়া সব সময়ই সহিংসতা পরিহার করে চলেছেন। বর্তমান দ্বন্দ্বমুখর সময়ে তাকে বাংলাদেশের খুব দরকার ছিল বলে মন্তব্য করেন তিনি।

কুইন্সল্যান্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। আর একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই এই স্থিতিশীলতা আসতে পারে। 

এছাড়া সুন্দর ভবিষ্যত গড়তে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন আলোচকরা।

/এএ/
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ