যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯

সংগঠন, কমিউনিটি এনগেজমেন্ট, তরুণ নেতৃত্ব ও জনসেবায় সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী।

তরুণদের নেতৃত্ব, জনসম্পৃক্ততা, তৃণমূল পর্যায়ের সংগঠন, নাগরিক অংশগ্রহণ এবং জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

প্রতিবছর এই অ্যাওয়ার্ড সাধারণত মিশিগানের বিভিন্ন কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে সক্রিয় তরুণ নেতাদের মধ্যে থেকে দেওয়া হয়। যারা নিজ নিজ এলাকায় মানুষকে সম্পৃক্ত করা, স্বেচ্ছাসেবক সংগঠিত করা, তরুণদের নাগরিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাদের এই স্বীকৃতির জন্য বিবেচনা করা হয়। চলতি বছর তাহমিদ চৌধুরীর সঙ্গে ১৩ জন এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

সম্প্রতি মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর এবং ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি অব স্টেট মনোনীত প্রার্থী গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টি প্রসিকিউটর ও ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রার্থী এলি সাভিত।

অনুষ্ঠানের মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার, মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ার কার্টিস হার্টেল, মার্কিন কংগ্রেসওম্যান হিলারি স্কলটেন এবং মিশিগান সিনেটের মেজরিটি লিডার ও ডেমোক্র্যাটিক পার্টির লেফটেন্যান্ট গভর্নর মনোনীত প্রার্থী উইনি ব্রিংকস।

সিলেটের ছেলে তাহমিদ প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি ম্যাকম্ব কাউন্টি এবং মিশিগানের ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টজুড়ে বিভিন্ন নাগরিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তার কাজের অন্যতম লক্ষ্য কমিউনিটি আউটরিচ, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে তাদের কমিউনিটিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করা।

পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় তাহমিদ বলেন, মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি শুধু আমার একার নয়। যেসব মেন্টর, সংগঠক, স্বেচ্ছাসেবক, কমিউনিটি লিডার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী আমাকে শেখার, সেবা করার এবং এগিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন; এই অর্জন তাদেরও। আমার এই পথচলার অংশ হওয়া প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ।”

অনুষ্ঠানে তাহমিদকে সমর্থন জানাতে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বিএএম) প্রেসিডেন্ট জাবেদ চৌধুরী এবং উপদেষ্টা সুমন কবির।

তাহমিদ বলেন, এই স্বীকৃতি কমিউনিটি এনগেজমেন্ট, জনসেবা এবং আগামী প্রজন্মের তরুণ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে তার কাজ আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জোগাবে।

তিনি বলেন, ‘আমার লক্ষ্য সবসময়ই খুব সহজ—মানুষের পাশে থাকা, তাদের কথা শোনা, কঠোর পরিশ্রম করা এবং কমিউনিটির সেবা করা। সামনে আরও অনেক কাজ বাকি রয়েছে, এবং মিশিগানজুড়ে যেসব অসাধারণ মানুষের সঙ্গে পরিচিত হওয়ার ও কাজ করার সুযোগ পেয়েছি, তাঁদের সঙ্গে সেই কাজ চালিয়ে যেতে আমি উচ্ছ্বসিত।’

এই সম্মাননার জন্য তাহমিদ মিশিগান ডেমোক্র্যাটিক পার্টি ও মিশিগান ১০তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত অন্যান্য ব্যক্তিদেরও অভিনন্দন জানান।

/ইউএস/
সম্পর্কিত
‘কল্যাণ ফি’ বাড়িয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব
সর্বশেষ খবর
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার