যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২৮ নভেম্বর ২০২৬, ১৬:০০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৬:০০

যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির চ্যাথামে এক শিশুকে দীর্ঘ পাঁচ বছর ধরে একাধিকবার যৌন নিপীড়নের দায়ে ৫৫ বছর বয়সী এক বাংলাদেশি ইমামকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মোহাম্মদ ইসলাম। তিনি চ্যাথামের একটি স্থানীয় মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

গত ২৬ নভেম্বর মেইডস্টোন ক্রাউন কোর্টে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে জুরি বোর্ড ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে সংঘটিত ছয়টি যৌন নিপীড়নের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে। কারাদণ্ডের পাশাপাশি ভুক্তভোগীর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে আদালত মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে ‘সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার’ এবং একটি স্থায়ী নিষেধাজ্ঞা (রেস্ট্রেনিং অর্ডার) জারি করেছেন।

ঘটনার প্রেক্ষাপট ও পরিবারের মুখোমুখি হওয়া 

আদালত ও মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, ২০০০-এর দশকের মাঝামাঝি থেকে শেষ ভাগ পর্যন্ত চ্যাথামের স্থানীয় কমিউনিটিতে ধর্মীয় পদে আসীন থাকার সুযোগে মোহাম্মদ ইসলাম ওই শিশুর ওপর একাধিকবার যৌন নির্যাতন চালান। ২০০৯ সালে নির্যাতন বন্ধ হওয়ার পর প্রায় এক দশক ধরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অগোচরে ছিল। ২০১৮ সালে ভুক্তভোগী তরুণী প্রথমবারের মতো তার নিকটাত্মীয়দের কাছে শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।

অভিযোগের বিষয়টি জানার পর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা সরাসরি মোহাম্মদ ইসলামের মুখোমুখি হন। শুরুতে ৫৫ বছর বয়সী এই বাংলাদেশি ইমাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তবে পরিবারের সদস্যরা যখন বিষয়টি পুলিশকে জানানোর হুমকি দেন, তখন তিনি নিজের অবস্থান পরিবর্তন করেন এবং আইনি পদক্ষেপ এড়াতে পরিবারের কাছে ক্ষমা চান বলে জানা গেছে।

২০১৮ সালের ওই ঘটনার পর ২০২৩ সালে ভুক্তভোগী নিজেই আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে কেন্ট পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংঘটিত অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহ করে। তদন্তের এক পর্যায়ে মোহাম্মদ ইসলামকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

পরে মামলাটি মেইডস্টোন ক্রাউন কোর্টে বিচারক ও জুরি বোর্ডের সামনে উপস্থাপিত হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শিশুটির ওপর ধারাবাহিকভাবে চালানো যৌন নিপীড়নের চিত্র আদালতের সামনে তুলে ধরেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে জুরি বোর্ড ছয়টি পৃথক যৌন নিপীড়নের অভিযোগেই মোহাম্মদ ইসলামকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

সাজা ঘোষণা ও দীর্ঘমেয়াদি সুরক্ষা আদেশ গত ২৬ নভেম্বর মেইডস্টোন ক্রাউন কোর্টে সাজা ঘোষণার শুনানিতে ধর্মীয় নেতা হিসেবে অর্পিত আস্থার চরম অপব্যবহার এবং অপরাধের ভয়াবহতা বিবেচনায় আদালত মোহাম্মদ ইসলামকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করেন। যুক্তরাজ্যের বিচারিক নির্দেশিকা অনুযায়ী, কমিউনিটির প্রভাবশালী বা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের দ্বারা সংঘটিত শিশু যৌন নিপীড়নের মামলায় সাধারণত কঠোর কারাদণ্ড দেওয়া হয়ে থাকে।

কারাদণ্ডের পাশাপাশি ভুক্তভোগীর দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে আদালত বিশেষ নির্দেশনা দিয়েছেন। কারাভোগ শেষে মুক্তির পর মোহাম্মদ ইসলামের গতিবিধি ও আচরণ নিয়ন্ত্রণে রাখতে ‘সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার’ কার্যকর থাকবে। একইসঙ্গে তিনি যেন কোনোভাবেই ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতে বা তার কাছাকাছি যেতে না পারেন, সে জন্য কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

/আইএএম/
সম্পর্কিত
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, সন্দেহভাজন সৎবাবা পলাতক
মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন
১৫টি ‘সোনার ডিমের’ কথা স্বীকার করে কারাগারে আসামিরা 
সর্বশেষ খবর
‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম’
‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম’
স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, আফগানিস্তানে প্রাণ গেলো ৬ শিক্ষার্থীর
স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, আফগানিস্তানে প্রাণ গেলো ৬ শিক্ষার্থীর
রামগঞ্জ থানার ওসিকে নিষিদ্ধ যুবলীগ নেতার হুঁশিয়ারি, বললেন ‘পারলে ঠেকান’
রামগঞ্জ থানার ওসিকে নিষিদ্ধ যুবলীগ নেতার হুঁশিয়ারি, বললেন ‘পারলে ঠেকান’
পঞ্চায়েতে ফুলেরার বাসিন্দা কেভিন পিটারসেন!
পঞ্চায়েতে ফুলেরার বাসিন্দা কেভিন পিটারসেন!
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ