জুমাতুল বিদা’য় করোনা থেকে মুক্তির মোনাজাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২১, ১৪:৪১আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২১:২২

করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি এবং মানুষের জীবন আরও কল্যাণময় হওয়ার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হয়েছে রমজানের জুমাতুল বিদা (শেষ জুমা)। রাজধানী ও এর বাইরের মসজিদগুলোতে পবিত্র রমজানের শেষ জুমায় অংশ নিয়েছেন বিপুল সংখ্যক মুসল্লি। ঢাকার অনেক মসজিদেই মুসল্লিদের সারি পাশের সড়কেও ছড়িয়েছে।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে স্বাভাবিক সময়ের চেয়ে কম মুসল্লি দেখা গেছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় কর্তৃপক্ষের নানা উদ্যোগ থাকায় মুসল্লিদের মধ্যে মাস্ক ব্যবহার, দূরত্ব রক্ষার বিষয়টি লক্ষণীয় ছিল।

জাতীয় এই মসজিদে জুমার নামাজ পড়ে এক মুসল্লি বাংলা ট্রিবিউনকে জানান, জুমাতুল বিদার নামাজের পর মোনাজাতে দেশ ও জাতির সুরক্ষা কামনা করে মোনাজাত করা হয়েছে। করোনাভাইরাস থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়েছে সৃষ্টিকর্তার কাছে।

বায়তুল মোকাররমে জুমাতুল বিদার নামাজ (ছবি: সাজ্জাদ হোসেন) জাতীয় মসজিদ ছাড়াও ঢাকার কলাবাগান, পান্থপথ, আজিমপুর, মিরপুর, বাড্ডা, বনশ্রী, সেগুনবাগিচা এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিরা জানান, জুমার নামাজের পর মোনাজাতে নানা প্রসঙ্গে সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করা হয়।

রমজান মাসের শেষ জুমার খুতবায় ঈদুল ফিতরের যাকাত, ফেতরা নিয়ে আলোচনা করেন ইমাম ও খতিবরা। রাজধানীর গুলিস্তানের পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রমজানের শেষ জুমার খুতবায় যাকাত, ফেতরার বিষয়টি ছিল। এছাড়া, মোনাজাতে করোনা সংক্রমণ রোধে আরও বেশি করে প্রার্থনার বিষয়ে জোর দেওয়া হয়েছে। মানুষের সঙ্গে মানুষের সৎব্যবহারের ওপর আলোচনা হয়েছে।’

জুমার নামাজে মুসল্লিরা তিনি বলেন, ‘আল্লাহ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখেন, করোনা থেকে সবাইকে মুক্ত রাখেন।’

রাজধানীর বাইরের এলাকায়ও জুমার নামাজের খুতবায় যাকাত, ফেতরার গুরুত্ব-মর্যাদা তুলে ধরে আলোচনা করা হয়েছে। কোনও কোনও মসজিদে ২৭ রমজানের (শবে কদর) ওপর আলোচনা করা হয়েছে।

গাজীপুরের দামুয়ার চালা ভূঁইয়াবাড়ি জামে মসজিদের এক মুসল্লি জানান, জুমার নামাজে মুসল্লি অনেক ছিল। মোনাজাতে যাকাত, ফেতরা ও দেশের করোনা পরিস্থিতি থেকে মুক্তির বিষয়টি ছিল।

জুমার নামাজে মুসল্লিরা হাতিয়া থেকে এক মুসল্লি জানান, হাতিয়ার চরচেঙ্গা বাজার জামে মসজিদে রমজানের শেষ জুমা আদায় করেছেন গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় মুসল্লিদের উপস্থিতিতে মসজিদের মূল ভবন ভর্তি হয়ে বাহিরের উন্মুক্ত মাঠও ভরে যায়। নামাজের খুতবা ও নামাজ শেষে মুনাজাতে করোনা আক্রান্ত পৃথিবীর জন্য দোয়া কামনা করা হয়েছে। শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতীয় উপমহাদেশে জুমাতুল বিদা বিশেষ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করার রীতি প্রচলিত আছে। মূলত, রমজানুল মুবারকের শেষ যে জুমাটি থাকে সেটিকেই ‘জুমাতুল বিদা’ বলে আখ্যায়িত করা হয়। এই দিনকে কেন্দ্র করে বিশেষ দোয়া, মোনাজাতের আয়োজন করা হয়।

ছবি: সাজ্জাদ হোসেন

 

/এসএস/এসটিএস/আইএ/
সম্পর্কিত
জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে পবিত্র রমজান
ঈদের ছুটিতে ১০ লাখ পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
রোজাদার কর্মচারীর প্রতি নিয়োগকর্তার দায়িত্ব
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান