দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মক্কার দুই মসজিদে ব্রেইল কোরআন শরিফ

বেলায়েত হুসাইন
২২ অক্টোবর ২০২১, ০৯:০০আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০৯:০০

করোনার মহামারিতে মক্কা মুকাররমার পবিত্র মসজিদুল হারামে মুসল্লিদের উপস্থিতিতে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। গত রবিবার (১৭ অক্টোবর) সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারও করা হয়। এখন স্বাভাবিকভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। একই চিত্র দেখা যাচ্ছে মসজিদে নববীতেও।

দীর্ঘদিন পর আপন চেহারায় ফেরার সঙ্গে সঙ্গে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে কিছু নতুনত্বও এসেছে। মুসল্লিদের তিলাওয়াত ও অধ্যায়নের জন্য স্থাপিত মসজিদের বুকসেলফ ও বইয়ের তাকগুলো সাজানো হয়েছে নতুন সাজে। সংযোজিত হয়েছে বিভিন্ন ভাষার নতুন বই ও পবিত্র কোরআনের তরজমার প্রতিলিপি। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, দৃষ্টি প্রতিবন্ধীদের তিলাওয়াতের জন্য তাকগুলোতে রাখা হয়েছে ব্রেইল বর্ণমালার পবিত্র কোরআনের বেশকিছু প্রতিলিপি। মহৎ কাজটি করেছে সৌদি আরবের সর্ববৃহৎ প্রকাশনা প্রতিষ্ঠান কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স।

এ প্রসঙ্গে মসজিদুল হারামের ‘জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কোরআনস অ্যান্ড বুকস’-এর প্রধান পরিচালক গাজি বিন ফাহাদ আজ জিবইয়ানি জানান, ‘মসজিদে ব্রেইল বর্ণমালার কোরআন শরিফ সরবরাহ করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের তিলাওয়াতের সুবিধার্থে এর ব্যবস্থা করেছি আমরা।’

পবিত্র হজ ও ওমরাহকারী দৃষ্টি প্রতিবন্ধীদের সময়টা যেন সুন্দরভাবে কাটে সেদিকে লক্ষ্য রেখে দুই মসজিদটির পরিচালনা পর্ষদ এই আয়োজন করেছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: আল মুওআতিন আরবি

/এফএ/
সম্পর্কিত
অধীনস্তদের সঙ্গে সদাচরণের নির্দেশ দেয় ইসলাম  
ইসলামে নাগরিকের নিরাপত্তার গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে গুজব ছড়ানো অপরাধ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী